বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA জুলাই গণঅভ্যুত্থানে উত্তরায় সর্বকনিষ্ঠ শহীদ জাবির ইব্রাহীম: এক শিশুর রক্তে লেখা ইতিহাস রাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা, যা জানাল আবহাওয়া অধিদপ্তর জুলাই গণঅভ্যুত্থানের অমর প্রতীক শহীদ মীর মুগ্ধ উত্তরা আজমপুরের রক্তাক্ত স্মৃতি: শহীদ তানভীনের অপূর্ণ স্বপ্ন জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উত্তরখানে প্রশাসকের ওপর হামলার পর কারখানার রাস্তা কেটে দিল সিটি করপোরেশন বিক্ষোভ দমন করতে নেমেছিল আ.লীগ, প্রতিরোধ ছাত্রজনতার

৮ বিমানবন্দর ও ৬ রেলস্টেশনে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু

নিজেস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ১৭ মে, ২০২৬
দেশের আটটি বিমানবন্দর, ছয়টি রেলস্টেশন ও চারটি আন্ত নগর ট্রেনে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করেছে সরকার। এর মধ্যে শুধু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই স্থাপন করা হয়েছে প্রায় ২৫০টি অ্যাক্সেস পয়েন্ট।

নতুন এই ব্যবস্থায় একসঙ্গে প্রায় ৩৭ হাজার যাত্রী ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারবেন।রবিবার (১৭ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইন্টারন্যাশনাল টার্মিনালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানা যায়।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, নির্বাচনী ইশতেহারে জনগণকে ফ্রি ওয়াই-ফাই সুবিধা দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার অংশ হিসেবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ টার্মিনালে বিনা মূল্যে ওয়াই-ফাই সেবা চালু করা হয়েছে।

তিনি বলেন, যাত্রীরা এখন পুরো বিমানবন্দর এলাকায়, এমনকি প্লেনে ওঠার আগ পর্যন্ত এবং কার পার্কিং এলাকাতেও ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করতে পারবেন।

একই সুবিধা অভ্যন্তরীণ টার্মিনালেও চালু হয়েছে।মন্ত্রী জানান, এরই মধ্যে দেশের আটটি বিমানবন্দর, ছয়টি রেলওয়ে স্টেশন এবং চারটি আন্ত নগর ট্রেনে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করা হয়েছে। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ধারাবাহিকভাবে আরো বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

ফকির মাহবুব আনাম আরো বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের মতো বিভিন্ন জনবান্ধব উদ্যোগের ধারাবাহিকতায় এবার ফ্রি ওয়াই-ফাই সেবার মাধ্যমে আরেকটি প্রতিশ্রুতি বাস্তবায়ন হলো।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা) বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে সবার জন্য দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ নিশ্চিত করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার অংশ হিসেবে দেশের বিমানবন্দর ও রেলস্টেশনগুলোতে ফ্রি ইন্টারনেট সেবা চালু করা হয়েছে।

তিনি বলেন, যাত্রীসেবা সহজতর করা এবং দেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বারে ইন্টারনেট সুবিধা আরো শক্তিশালী করার লক্ষ্যে বিটিসিএলের মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102