বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA জুলাই গণঅভ্যুত্থানে উত্তরায় সর্বকনিষ্ঠ শহীদ জাবির ইব্রাহীম: এক শিশুর রক্তে লেখা ইতিহাস রাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা, যা জানাল আবহাওয়া অধিদপ্তর জুলাই গণঅভ্যুত্থানের অমর প্রতীক শহীদ মীর মুগ্ধ উত্তরা আজমপুরের রক্তাক্ত স্মৃতি: শহীদ তানভীনের অপূর্ণ স্বপ্ন জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উত্তরখানে প্রশাসকের ওপর হামলার পর কারখানার রাস্তা কেটে দিল সিটি করপোরেশন বিক্ষোভ দমন করতে নেমেছিল আ.লীগ, প্রতিরোধ ছাত্রজনতার

ঢাকা-১৮ আসনের এমপির ব্যক্তিগত সহকারী হলেন নাজমুল হোসেন জিকু

ইমাম হাসান, উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ১৭ মে, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের ১৯১ নং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন-এর ব্যক্তিগত সহকারী (পিএ) হিসেবে নিয়োগ পেয়েছেন এ, টি, এম নাজমুল হোসেন জিকু। গত ১৪ মে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ডিসিপ্লিন এন্ড প্রিভিলেজ শাখা থেকে জারিকৃত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
সংসদ সচিবালয়ের সহকারী সচিব মারুফা সুলতানা স্বাক্ষরিত আদেশে বলা হয়, জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে, যা গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর ধরা হয়েছে। শর্ত অনুযায়ী, সংশ্লিষ্ট সংসদ সদস্যের মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টির ওপর তিনি এই পদের স্থায়িত্ব নির্ভর করবে।

যা বললেন নবনিযুক্ত ব্যক্তিগত সহকারী

এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাজমুল হোসেন জিকু বলেন—
“মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন আমার ওপর যে আস্থা রেখেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। ঢাকা-১৮ আসনের সর্বস্তরের মানুষের কল্যাণে এবং স্যারের অর্পিত দায়িত্ব যেন সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি, সেজন্য আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

নিয়োগের পটভূমি ও পরিচয়—

গত ২১ ফেব্রুয়ারি সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এক আধা-সরকারি পত্রের (ডিও লেটার) মাধ্যমে নাজমুল হোসেনকে তাঁর ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগের ইচ্ছা প্রকাশ করে সংসদ সচিবালয়ের সচিবের নিকট প্রেরণ করেন।

সাংসদের নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগত সহকারী নাজমুল হোসেন জিকুর গ্রামের বাড়ি ছাগলনাইয়া উপজেলা-এ। তবে শৈশব থেকেই তিনি ফেনী পৌরসভা-এর ৬নং ওয়ার্ডের ফলেশ্বর এলাকায় বেড়ে ওঠেন। এছাড়াও অধ্যাপক জয়নাল আবদিন (ভিপি জয়নাল)-এর সম্পর্কে তিনি ভাতিজির ছেলে।

সাবেক সামরিক কর্মকর্তা মহুরুম জাকির হোসেন ভূঁইয়া ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা মিসেস লায়লা বেগম দম্পতির সন্তান নাজমুল হোসেন জিকু বর্তমানে রাজধানীর উত্তরা ১৪ নম্বর সেক্টরে বসবাস করছেন। তাঁর স্ত্রী একজন সরকারি কর্মকর্তা এবং তাদের একমাত্র কন্যা বর্তমানে উত্তরার একটি ইংলিশ মিডিয়াম স্কুলে প্রথম শ্রেণিতে অধ্যয়নরত।

উচ্চশিক্ষার উদ্দেশ্যে ২০১০ সালে ফেনী কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে তিনি উত্তরার BGMEA University of Fashion & Technology-এ অধ্যয়ন করেন। তখন থেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মাধ্যমে ঢাকায় রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় হন। পরবর্তীতে তিনি এস এম জাহাঙ্গীর হোসেনের সঙ্গে স্থানীয় রাজনীতিতে সম্পৃক্ত হন।

২০২০ (উপ-নির্বাচন) ও ২০২৪ সালে এস এম জাহাঙ্গীর হোসেনের নির্বাচনী পরিচালনা কমিটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102