শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী জানুয়ারিতে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: ইসি গণধর্ষণের পর গৃহবধূর শরীরে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয় দুর্বৃত্তরা ডেঙ্গুতে আট মাসের চেয়ে বেশি মৃত্যু সেপ্টেম্বরের ২৪ দিনে খুলনায় চিংড়ি পলাশের বাড়িতে ডিবির অভিযান, ৩ বিদেশি পিস্তল-৯ রাউন্ড গুলি উদ্ধার; স্ত্রীসহ আটক ২ কেন্দুয়া পৌরসভার ময়লা-আবর্জনা নিরসনে ডাম্পিং জোন স্থাপনের উদ্যোগ নিলেন এমপি হিলালী কিশোরকে গলা টিপে হত্যা, ১৯ বছর পর মামা-ভাগ্নের যাবজ্জীবন আ. লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ ফিলিস্তিনি জলপাই বাগান গুঁড়িয়ে দিল ইসরায়েলি বুলডোজার ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

চীনের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান Sais University-এর সাথে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট এর সমঝোতা স্মারক স্বাক্ষর

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: রবিবার, ১৭ মে, ২০২৬

বাংলাদেশের কারিগরি শিক্ষাকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিয়ে নতুন মাইলফলক অর্জন করলো ড্যাফোডিল পলিটেকনিক। চীনের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান Sias University-এর সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করলো ড্যাফোডিল পলিটেকনিক। এই সমঝোতার মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে সেমিস্টার এক্সচেঞ্জ প্রোগ্রাম, জয়েন্ট রিসার্চ, Youth Exchange Program, Student Leadership Camp, হায়ার স্টাডিজ এবং স্কলারশিপ সুবিধা নিয়ে দীর্ঘমেয়াদি একাডেমিক ও সাংস্কৃতিক সহযোগিতার নতুন পথ উন্মোচিত হলো। সমঝোতা স্মারকে ড্যাফোডিল পলিটেকনিকের পক্ষে স্বাক্ষর করেন K. M. Parvez Boby, Deputy Director, BTEB Affiliated Institutions, Daffodil Group এবং Sias University-এর পক্ষে ১৩/৫/২৬ তারিখ স্বাক্ষর করেন Junliang Yue, Director of International Affairs, Sias University. এই চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা আন্তর্জাতিক পর্যায়ে একাডেমিক এক্সচেঞ্জ, গবেষণা কার্যক্রম এবং সাংস্কৃতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। বিশেষ করে সেমিস্টার এক্সচেঞ্জ ও হায়ার স্টাডিজ সুবিধা শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের শিক্ষা ও আন্তর্জাতিক ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও যৌথ গবেষণা কার্যক্রমের মাধ্যমে দুই দেশের শিক্ষা, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক জ্ঞান বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে নিয়মিত Youth Exchange Program ও Student Leadership Camp আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, গ্লোবাল কমিউনিকেশন স্কিল এবং আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া আরও সমৃদ্ধ হবে।
বর্তমান বিশ্বে আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। সে দিক থেকে এই সমঝোতা স্মারক ড্যাফোডিল পলিটেকনিকের শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102