সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত সাহসী যোবনই সুন্দর আগামী- আসাদুল হাবিব দুলু গোপালগঞ্জে নৌকা বাইচসহ দেশীয় ঐতিহ্যবাহী উৎসব ছড়িয়ে দিতে সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করছে —সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী দিশা গ্রেপ্তার মিরপুরে শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রতিদিন মাঠে থাকবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ টিম হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

সম্মান ll – মং এ খেন মংমং ll

নিজেস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ১৬ মে, ২০২৬

সম্মান দুই প্রকার-
পদ-পদবী ও ব‌্যক্তিত্ব গু‌ণে;
একটি আসে পদ-পদবীর প্রভাবে,
অন্যটি আসে মানুষের ভালোবাসার ভাঁজে।

সম্মান দুই প্রকার-
জাতীয় ও আন্তর্জাতিক;
একটি নিজের মাটির গন্ধে গড়া গৌরবে,
অন্যটি বিশ্বমঞ্চে পরিচয়ের দীপ্ত উচ্চারণে।

সম্মান দুই প্রকার-
অবস‌রের আগে ও পরে;
এক‌টি দায়িত্বের ভারে প্রাপ্ত মর্যাদা‌তে,
অন‌্যটি জীবনের শেষ কর্মফলের নিঃশব্দ স্বীকৃতি।

সম্মান দুই প্রকার-
বাহ্যিক ও অন্তরের;
বাহ্যিকটি চোখে পড়ে, করতালিতে মাপে,
অন্তরেরটি থাকে নিঃশব্দ, তবু গভীরতায় অম্লান।

সম্মান দুই প্রকার-
অর্জিত ও প্রাপ্ত;
অর্জিতটি পরিশ্রমের ঘামে রচিত,
প্রাপ্তটি ভাগ্যের স্পর্শে অপ্রত্যাশিত উপহার।

সম্মান দুই প্রকার-
ক্ষণস্থায়ী ও চিরস্থায়ী;
ক্ষণস্থায়ীটি সময়ের স্রোতে মিলিয়ে যায়,
চিরস্থায়ীটি ইতিহাসে রেখে যায় অনন্ত ছাপ।

সত্যিকারের সম্মান সেই,
যা মানুষ চলে যাওয়ার পরও
মানুষের হৃদয়ে বেঁচে থাকে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102