শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নতুন হাইকমিশনার সৌরজগতে ঘুরত মঙ্গল-আকারের অজানা গ্রহ, সাহারায় পাওয়া উল্কাপিণ্ডে মিলল প্রমাণ প্রথম ধাপের বিশেষ বৃত্তি পেলেন জবি শিক্ষার্থীরা সহসা বৃষ্টি না হলে বন্ধ হয়ে যেতে পারে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র খেলোয়াড়দের নিয়ে ‘ঐতিহাসিক’ নিয়ম আনল ফিফা ফ্রান্সে ফিলিস্তিন-ইসরায়েল নাগরিক সমাজের বৈঠক, দুই রাষ্ট্র সমাধানে জোর ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি’ পৌঁছে দিতে চায় সরকার টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ‘হার্ট অব দ্য বিস্ট’ নিয়ে ফিরছেন ব্র্যাড পিট দেশে ফিরেছেন কম্বোডিয়ার সাইবার স্ক্যাম থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি

নভেম্বরের মধ্যেই সমাবর্তন করতে বদ্ধপরিকর রয়েল ইউনিভার্সিটি: উপাচার্য

নিজেস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ১৬ মে, ২০২৬

রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা’র বহুল প্রতীক্ষিত সমাবর্তন (কনভোকেশন) আগামী নভেম্বরের মধ্যে আয়োজন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে উপাচার্য জানিয়েছেন, একটি মানসম্মত ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠান আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে।
সম্প্রতি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে, শিক্ষার্থীদের উদ্বেগ নিরসনে বিশ্ববিদ্যালয়ের অবস্থান ব্যাখ্যা করেন ।

গণমাধ্যমের মুখোমুখি রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার উপাচার্য

উত্তরা নিউজ: শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে সমাবর্তনের জন্য অপেক্ষা করছেন এবং তাদের মধ্যে এক ধরণের অনিশ্চয়তা কাজ করছে। এ বিষয়ে আপনার সুনির্দিষ্ট বক্তব্য কী?

উপাচার্য: দেখুন, সমাবর্তন কেবল শিক্ষার্থীদের জন্য নয়, বিশ্ববিদ্যালয়ের জন্যও এটি অত্যন্ত গৌরবের বিষয়। আমি দায়িত্ব গ্রহণ করেছি মাত্র চার মাস হয়েছে। এই স্বল্প সময়ের মধ্যে আমরা সমাবর্তনের পূর্বশর্তগুলো পূরণে যথেষ্ট অগ্রগতি সাধন করেছি। আমরা বিশ্বাস করি, আগামী নভেম্বরের মধ্যেই কনভোকেশন আয়োজন করা সম্ভব হবে।

উত্তরা নিউজ: শিক্ষার্থীরা দ্রুত তারিখ ঘোষণার দাবিতে আন্দোলনের কথা ভাবছেন। এ ক্ষেত্রে কর্তৃপক্ষের কোনো বার্তা আছে কি?

উপাচার্য: আমরা আমাদের শিক্ষার্থীদের আশ্বস্ত করতে চাই যে, কোনো প্রকার কালক্ষেপণ করার ইচ্ছে আমাদের নেই। একটি বড় আয়োজনের জন্য নির্দিষ্ট সময় প্রয়োজন হয়। আমি শিক্ষার্থীদের অনুরোধ করব অতীতের তিক্ত অভিজ্ঞতা ভুলে ধৈর্য ধারণ করার জন্য। বর্তমান পরিস্থিতিতে কোনো অনভিপ্রেত ঘটনা বা বিশৃঙ্খলা এই প্রশাসনিক অগ্রগতির পথকে কেবল বাধাগ্রস্তই করবে, যা কারোর জন্যই শুভকর হবে না।
উত্তরা নিউজ : প্রস্তুতির বর্তমান অবস্থা নিয়ে কি আমাদের কিছু জানাবেন?
উপাচার্য: অবশ্যই। আনুষঙ্গিক সকল প্রস্তুতি পুরোদমে চলছে। আমরা নৈতিকভাবে দায়বদ্ধ এবং সমাবর্তন আয়োজনে আমরা অঙ্গীকারবদ্ধ। আমি প্রাক্তন ও বর্তমান সকল শিক্ষার্থীর সহযোগিতা কামনা করছি যাতে আমরা একযোগে এই উৎসবটি সফল করতে পারি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102