শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নতুন হাইকমিশনার সৌরজগতে ঘুরত মঙ্গল-আকারের অজানা গ্রহ, সাহারায় পাওয়া উল্কাপিণ্ডে মিলল প্রমাণ প্রথম ধাপের বিশেষ বৃত্তি পেলেন জবি শিক্ষার্থীরা সহসা বৃষ্টি না হলে বন্ধ হয়ে যেতে পারে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র খেলোয়াড়দের নিয়ে ‘ঐতিহাসিক’ নিয়ম আনল ফিফা ফ্রান্সে ফিলিস্তিন-ইসরায়েল নাগরিক সমাজের বৈঠক, দুই রাষ্ট্র সমাধানে জোর ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি’ পৌঁছে দিতে চায় সরকার টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ‘হার্ট অব দ্য বিস্ট’ নিয়ে ফিরছেন ব্র্যাড পিট দেশে ফিরেছেন কম্বোডিয়ার সাইবার স্ক্যাম থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি

খিলক্ষেতে সাংবাদিকের ওপর হামলাকারী নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: বুধবার, ১৩ মে, ২০২৬

রাজধানীর খিলক্ষেত থেকে নাজমুল আলম রিয়াদ ও নবীন হোসেন আকাশ নামের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই পদধারী নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত সোমবার রাতে নিকুঞ্জ-২ এর ১২ নম্বর রোড থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে খিলক্ষেত থানা পুলিশ।

গ্রেপ্তার নাজমুল আলম রিয়াদ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি এবং নবীন হোসেন আকাশ একই সংগঠনের  বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।

তাদের বিরুদ্ধ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা থাকার পাশাপাশি সাংবাদিকের ওপর মারধরের মামলা থাকার খবর পাওয়া গেছে।

জানা যায়, গ্রেপ্তার রিয়াদ ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি নির্বাচনের দিন পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক জিসাদ ইকবালের ওপর বর্বরোচিত হামলা চালান। সে ঘটনায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।

এছাড়াও গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় হত্যাচেষ্টা, মারধর ও চুরিসহ দণ্ডবিধির একাধিক ধারায় মামলা (নং-০৪) রয়েছে।

এ বিষয়ে খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) জানায়, আসামিরা এজাহারভুক্ত আসামি হওয়ায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102