সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বিশ্ব মা দিবসে মহীয়সী মা’দের সম্মাননা দিলেন উত্তরা ১২ নং সেক্টর সোসাইটি শুধু চাকরি দিয়ে তরুণদের কর্মসংস্থান সম্ভব নয়; প্রয়োজন শিল্পায়ন-আসাদুল হাবিব দুলু এমপি ঈদুল আযহা উপলক্ষে নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সরকারের ব্যাপক প্রস্তুতি গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে  সাংবাদিকদেরকে সতর্ক থাকার অনুরোধ ধর্মমন্ত্রীর সাইবার ইউনিট গঠন ও জঙ্গল সলিমপুরে দু’টি আধুনিক পুলিশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরও জনবান্ধব করবে স্মরণকালের সেরা নজরুল জয়ন্তী উদযাপনে প্রস্তুত ত্রিশাল উত্তরা পাবলিক লাইব্রেরি রত্নগর্ভা সম্মাননা পেলেন ৩১ মা বিজিএমইএ-ওপেন সাপ্লাই হাব চুক্তি, পোশাক খাতে ডিজিটাল স্বচ্ছতা উদ্যোগ স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে KOICA কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ

উত্তরা পাবলিক লাইব্রেরি রত্নগর্ভা সম্মাননা পেলেন ৩১ মা

ইমাম হাসান, উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: সোমবার, ১১ মে, ২০২৬

বিশ্ব মা দিবস ২০২৬ উপলক্ষে ৩১ মাকে ‘রত্নগর্ভা সম্মাননা’ প্রদান করেছে উত্তরা পাবলিক লাইব্রেরি। 

রবিবার (১০ মে) বিকেলে রাজধানীর উত্তরা লেডিস ক্লাবে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়। এ সময় “মা সন্তানের আদর্শ বিদ্যানিকেতন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উত্তরা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ড. শাহনওয়াজ দিলরুবা খানের সভাপতিত্বে উনিভার্সিটি অফ ইন্টিগ্রেটেড থটস-এর চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল আজিজ।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইআয়োজনে সম্মাননা প্রাপ্তরা হলেন- বিলকিস জামান, সৈয়দ হীরা মীন হিরু, প্রফেসর হাসপিয়া বসিরুল্লাহ, প্রফেসর মমতাজ বেগম, প্রফেসর ফাতেমা হোসনে আরা, ড. পারভিন আক্তার জেমী, খুরশীদ জাহান, নাছিমা আক্তার, জেছমিন আক্তার খানম, হাসিনা বেগম, মাহমুদা আক্তার, মাসুদা পারভীন রুনু, লায়লা কবির, শিল্পী দেবী, আয়েশা বেগম, ইশরাত জাহান বিধি, রিজিয়া খাতুন, তৌহিদা আক্তার হেনা, ফাতেমা বেগম, মিসেস শামিমা রহমান, কুহিনুর আক্তার, উম্মে সালমা, মিসেস সাবিহা সুলতানা, নিলুফা ইয়াসমিন, আফরোজা জহির, মরহুমা খাদিজা বেগম, শিল্পী আক্তার, বেগম হাসিনা সরকার, কাজী ইয়াছমিন লায়লা, মন্নু জাহান এবং মোসাঃ ফাতেমা আক্তার।

অনুষ্ঠানের বক্তব্যে ড. মোহাম্মদ আব্দুল আজিজ বলেন, মা শুধু একটি সম্পর্কের নাম নয়, তিনি একজন সন্তানের প্রথম শিক্ষক ও নৈতিকতার ভিত্তি। পরিবারে মায়ের মূল্যবোধ থেকেই একটি সুন্দর সমাজ গড়ে ওঠে।

বিশেষ অতিথির বক্তব্যে বিজিএমইএ এবং মাসকো ইন্ডাস্ট্রি লিমিটেডের পরিচালক ফাহিমা আক্তার বলেন, মায়েদের ত্যাগ ও ভালোবাসার কারণেই সমাজে মানবিক মূল্যবোধ টিকে থাকে। তাই মায়েদের যথাযথ সম্মান নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।

আয়োজনে ইম্প্রুভ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এম জহির ফারুক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. মাহবুবুর রহমান ভুঁইয়া বলেন, এই সম্মাননা দেশের সকল মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক। সন্তানের সাফল্যের পেছনে মায়ের অবদানই অনস্বীকার্য।

ইনস্পরেশন ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সৈয়দা মুনিরা ইসলাম বর্তমান প্রেক্ষাপটে পারিবারিক বন্ধন রক্ষায় মায়েদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে উত্তরা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ তারেকউজ্জামান খান বলেন, উত্তরা পাবলিক লাইব্রেরি সবসময় মানবিক মূল্যবোধ নিয়ে কাজ করে। মা দিবসে ৩১ জন মাকে সম্মাননা দিতে পেরে আমরা গর্বিত। তিনি আরও বলেন, আগামী প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবারে মায়ের ভূমিকা সবচেয়ে বেশি। অনুষ্ঠানে সঞ্চালনা করেন আশরাফ-উল-আলম সবুজ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102