শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
নির্যাতনের শিকার ব্যক্তি ও তাঁদের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিপূরণ, পুনর্বাসনের আহব্বান ডেপুটি স্পীকারের । খিলক্ষেতে একা পাওয়া গেছে ৬ বছরের শিশু তোসিফকে নতুন ঘর পেলেন অসহায় জরিনা খাতুন ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্দ্যেগে জাতীয় সংসদ ভবন যে এত সুন্দর ও দৃষ্টিনন্দন, তা আমার কল্পনাতেও ছিল না : শিক্ষার্থী নাইমুল ইসলাম অপু প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল করতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাজ্যের হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর । মাদক ব্যবসায় বিরোধের জেরে যুবককে পিটিয়ে হত্যা, দেড় বছর পর আসামি গ্রেপ্তার ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের ৩ দিনব্যাপী ‘পাহাড়ি ফলের মেলা’ বসবে রাজধানীর বেইলি রোডে পুলিশের ওপর সেনাবাহিনীর হামলা

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন – তথ্যমন্ত্রী”

নিজেস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ৯ মে, ২০২৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কবি, সাহিত্যিক বা ঔপন্যাসিকই ছিলেন না; তিনি ছিলেন গভীর সমাজমনস্ক ও দূরদর্শী চিন্তক, যিনি সমাজ, রাষ্ট্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র এবং মানবসভ্যতার ভবিষ্যৎ সংকট সম্পর্কে অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা ধারণ করতেন।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শিল্পকলা একাডেমির নাট্যশালায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, রবীন্দ্রনাথের সাহিত্য, প্রবন্ধ ও চিন্তাচেতনার বিস্তৃতি ছিল সমাজ, অর্থনীতি, বিজ্ঞান ও মহাবিশ্ব পর্যন্ত।

তিনি বলেন, “রবীন্দ্রনাথ চলমান রাজনীতির উত্তাল তরঙ্গের মধ্যেও গভীর পর্যবেক্ষণ করার অসাধারণ ক্ষমতা রাখতেন।”

তিনি উল্লেখ করেন, রবীন্দ্রনাথ তাঁর ‘রাশিয়ার চিঠি’ গ্রন্থে সমাজতান্ত্রিক ব্যবস্থার যান্ত্রিকতা এবং মানুষের স্বাভাবিক মানবিক প্রবৃত্তির সঙ্গে এর সম্ভাব্য দ্বন্দ্ব সম্পর্কে সতর্ক করেছিলেন। তথ্যমন্ত্রী বলেন, আজকের বাস্তবতায় সেই সংকটের অনেক দিকই সত্য প্রমাণিত হয়েছে।

মন্ত্রী আলবার্ট আইনস্টাইন ও রবীন্দ্রনাথের ঐতিহাসিক সংলাপের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, বিজ্ঞান অসংখ্য বিস্ময় সৃষ্টি করলেও বিজ্ঞানের বাইরেও যে বিশাল এক জগৎ রয়েছে, সে বিষয়ে রবীন্দ্রনাথ আইনস্টাইনের মতো বিজ্ঞানীকেও ভাবতে উদ্বুদ্ধ করেছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, “রবীন্দ্রনাথের কবিতা আজ বাংলাদেশের জাতীয় সংগীত। তাঁর রচনা আজও মানুষের চেতনা, জাতীয়তাবোধ ও মানবিক মূল্যবোধকে প্রভাবিত করে চলেছে।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102