রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
স্বামী মারা গেছেন জানেন না আহত স্ত্রী, নির্বাক চার শিশুসন্তান এলডিসি উত্তরণ পিছিয়ে দিতে জাতিসংঘকে অনুরোধ জানালো বাংলাদেশ ‘তৃণমূলের প্রতিভায়ই গড়বে বিশ্বমুখী ক্রীড়া’—কূটনীতিতেও নতুন জোর: আমিনুল হক ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর মোহাম্মদপুর ও আশপাশের অপরাধ দমনে রায়েরবাজার এলাকায় থানা হবে: ডিএমপি কমিশনার নিয়ন্ত্রণ হারিয়ে মুদি দোকানে ট্রাক, নিহত ১ পত্রিকা হকার ও তার ছেলের পাশে দাঁড়ালেন – ডেপুটি স্পীকার হজক্যাম্প হতে সৌদি রিয়াল চুরির ঘটনায় গ্রেফতার ২, সাড়ে ১৭ হাজার রিয়াল উদ্ধার বুদ্ধ পূর্ণিমায় শান্তি ও সম্প্রীতির বার্তা এলজিআরডি মন্ত্রীর নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার ৩ শতাংশ, খালাস ৭০ শতাংশ

নিয়ন্ত্রণ হারিয়ে মুদি দোকানে ট্রাক, নিহত ১

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: রবিবার, ৩ মে, ২০২৬

ময়মনসিংহের মুক্তাগাছার নতুন বাজার এলাকায় একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কাঁচাবাজার সংলগ্ন দোকানে ঢুকে পড়েছে। এ ঘটনায় জাহাঙ্গীর নামের এক যুবক নিহত হয়েছেন। 

শনিবার (২ মে) রাত পৌনে ১২টার দিকে উপজেলার নতুন বাজারের নুর আলমের মুদির দোকানে এ দুর্ঘটনা ঘটে।

জাহাঙ্গীর (৩২) উপজেলার পাইকাশিমুলের বাসিন্দা মো. ইউসুফ আলীর ছেলে।

দুর্ঘটনায় স্থানীয় বাসিন্দা দোকান মালিক নুর আলম, আমির, কামাল আহত হয়েছেন। তাদের উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

প্রত‍্যক্ষদর্শীরা জানান, কিছু বুঝে উঠার আগেই সোজা মুদি দোকানের ভেতরে ঢুকে পড়ে দ্রুতগতির ট্রাকটি। দোকানের ভেতরে ৩ জন কেনাকাটা করছিলেন। জাহাঙ্গীরকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। দোকান মালিক নুর আলমসহ ৩ জন গুরুতর আহত হন।  তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

এ বিষয়ে মুক্তাগাছা থানার ওসি মো. কামারুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, বালুবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটিয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে এবং ট্রাকটি আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102