রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়ির মানুষের নির্যাতনে জামাইয়ের মৃত্যু, থানায় মামলা বকশিগঞ্জে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই সংকুচিত আয়ে টিকে থাকার লড়াই, পিছু হটছে স্বপ্ন প্রশ্নফাঁসের গুজবে কান না দেয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর এসএসসির প্রশ্ন ফাঁস নিয়ে প্রচারিত প্রতিবেদন ভিত্তিহীন: পরীক্ষা নিয়ন্ত্রক লুকাতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে যান ট্রাম্প এক ভাই খুন, আরেক ভাই আটক, বাবার লাশ রেললাইনের পাশে দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ — মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘বিজিএমইএ ওপেন গলফ টুর্নামেন্ট ২০২৬’ রানা প্লাজা দূর্ঘটনায় নিহত শ্রমিক ভাইবোনদের জন্য বিজিএমইএ’তে দোয়া মাহফিল

প্রশ্নফাঁসের গুজবে কান না দেয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁসের গুজবে কান না দিতে শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

রোববার (২৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

প্রশ্নফাঁস প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, এ ধরণের গুজবে সরকার তো বিব্রত হবেই। তবে গুজবের কারণে ছাত্ররা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই ব্যাপারে সবাইকে সহযোগিতা কর‍তে হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের গুজবে কান না দেয়ার অনুরোধ জানাই। আমরা সচেতন আছি। গণমাধ্যমে বিবৃতি দেয়ার পরও যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
 
আ ন ম এহসানুল হক মিলন বলেন, টেলিগ্রাম গ্রুপ দেখে সংবাদ করার আগে যাচাই করা উচিত ছিল। আর ফেসবুকের ওপর নির্ভর হলে তো হবে না। ফেসবুকে ইন্সট্যান্ট কফির মতো ইন্সট্যান্ট কমেন্ট ছড়ায়। তাই মিডিয়া এটা না করলেও পারতো। কারণ মিডিয়ারও দায়িত্ব আছে।
এ সময় মন্ত্রী আরও বলেন, এসএসসি পরীক্ষার নিয়ে সবাই সন্তুষ্ট। আমরা মনে করি ডিসেম্বর হলো পরীক্ষার মাস, জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে। সময় নষ্ট রোধ করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102