শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিজনিত কারণে যানবাহনের ভাড়া সমন্বয় সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি এবছর ৬টি পাটকল লীজে দেওয়া হবে,বাড়াবে কর্মসংস্থান- বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গাজীপুরে টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২ মানুষের পৃথিবী ll – মং এ খেন মংমং ll ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু পোশাক খাতের সংকট নিরসনে নীতি সহায়তা বাড়াতে বাংলাদেশ ব্যাংকের প্রতি বিজিএমইএ’র আহ্বান প্রবাসীরা কষ্টে থাকলে দেশও ঝুঁকিতে পড়বে: জামায়াত আমির সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার ডেপুটি স্পীকারের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ধারেশ্বর গ্রামে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে সংঘটিত এ ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রীসহ প্রায় ২২ লাখ টাকার মালামাল লুটে করেছে ডাকাত দল।

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে অবসরপ্রাপ্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিনের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।

সোমবার সকালে ভুক্তভোগী সাবেক পুলিশ কর্মকর্তা ফরিদ উদ্দিন জানান, গভীর রাতে ৮-১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল তার বাড়িতে হানা দেয়। তারা প্রথমে বাড়ির প্রধান গেইট ও ঘরের লোহার দরজা ভেঙে জোরপূর্বক ভেতরে প্রবেশ করে। এসময় তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল।

ঘরে প্রবেশের পর ডাকাতরা পরিবারের নারী ও শিশুদের জিম্মি করে ফেলে এবং ভয়ভীতি প্রদর্শন করে। এরপর তারা ঘরের বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে আলমারি, ওয়ারড্রোব ও স্যুটকেসের তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়।

তিনি আরও জানান, তার তিন ছেলে ইতালিতে প্রবাসে অবস্থান করছেন। তাদের পাঠানো কষ্টার্জিত টাকা, পরিবারের নারীদের স্বর্ণালংকার এবং মসজিদের জন্য রক্ষিত কিছু অর্থও ডাকাত দল লুট করে নিয়ে গেছে।

ডাকাতরা প্রায় আধা ঘণ্টা ধরে বাড়ির ভেতরে অবস্থান করে নির্বিঘ্নে লুটপাট চালায় বলে জানান তিনি। ডাকাতরা চলে যাওয়ার পর তার চিৎকারে আশপাশের লোক ছুটে আসে।

পরবর্তীতে তাৎক্ষণিকভাবে বুড়িচং থানা পুলিশকে খবর দেওয়া হলে রাতেই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।

এবিষয়ে বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ঘটনার তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। খুব দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102