বুধবার, ১৩ মে ২০২৬, ০২:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
এক সময় দাড়ি রাখা ও টুপি পরাকেও সন্দেহের চোখে ‘দেখা হতো’: তথ্যমন্ত্রী জাবিতে নারী শিক্ষার্থীকে জঙ্গলে টেনে নিয়ে ধর্ষণচেষ্টা হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ অন্যদের বিচার দাবি দুর্গাপুরে রেল আসার আনন্দের বন্যা – বাস্তবায়ন ডেপুটি স্পীকার আড়াই বছরের শিশুসহ মা কারাগারে, ফটকে দাঁড়িয়ে অবুঝ দুই সন্তান মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে গণতান্ত্রিক ছাত্রজোটের বিক্ষোভ পালানোর সময় গ্রিলে আটকে গেল চোর, ভিডিও ভাইরাল সিন্ডিকেট ও চাঁদাবাজিই বাজারে অস্থিরতা তৈরি করে: বিরোধীদলীয় নেতা ১০০ টাকার বেশি ময়লার বিল নিলেই লাইসেন্স বাতিল পরিবারের ভালোবাসা থেকে ‘বঞ্চিত’ হওয়ার ক্ষোভেই মাকে হত্যা

খুলনায় রেলওয়ে পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যু

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার ২য় ফেজে অবস্থিত রেলওয়ে পুলিশ লাইনে দায়িত্বরত এক পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) ভোরে অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে। নিহত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস (বিপি নং: ৯৯১৮২১৪৯২৯)। তিনি বাংলাদেশ রেলওয়ে পুলিশের সদস্য হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সম্রাট বিশ্বাসের স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন নারী পুলিশ সদস্য। সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, রেল পুলিশের কনস্টেবল সম্রাট বিশ্বাস দায়িত্বরত অবস্থায় কপালে বন্দুক ঠেকিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে লাশের ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102