সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি অপসারণ করতে হবে : ঢাবি ছাত্রদল ডেপুটি স্পিকারের উদ্দ্যেগ : সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মানে এলাকা পরিদর্শন হরমুজ নিয়ে ইরান ও উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত, কূটনীতিতে হোঁচট আসিফ মাহমুদের বিরুদ্ধে আরও দুর্নীতির অভিযোগের কথা জানাল দুদক ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক সিলেটে হাম উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত জাবিতে প্রতিদিন দুই ঘণ্টা লোডশেডিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ সংঘাতের আঁচে ঊর্ধ্বমুখী তেলের দাম, ১০৭ ডলারে অপরিশোধিত তেল বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার মামলার আসামি মতিউর গ্রেপ্তার

‘খেলাধুলার মাধ্যমে দেশপ্রেম ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে’

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, ‘উৎসব ও খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেম এবং ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে। সমাজের বিশৃঙ্খলা দূর করে একটি সুশৃঙ্খল পরিবেশ গড়তে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ 

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে রাজধানীর পল্টন ময়দানে আয়োজিত ‘কিউট বৈশাখী ক্রীড়া উৎসবের’ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাঙালির লোকজ ঐতিহ্য ও গ্রামীণ খেলাধুলাকে বিশ্বদরবারে তুলে ধরতে সরকার বদ্ধপরিকর। মন্ত্রণালয় ও স্থানীয় সহযোগীদের সমন্বয়ে আগামী বৈশাখ থেকে দেশের প্রতিটি জেলায় এই ধরণের গ্রামীণ ক্রীড়া উৎসব আয়োজন করার একটি বড় ও সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মূল লক্ষ্য হলো নতুন প্রজন্মের কাছে হারিয়ে যাওয়া খেলাগুলোকে পুনরায় পরিচিত করানো।’

নারী ক্রীড়াবিদদের উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করে আমিনুল হক জানান, নারী অ্যাথলেটদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ কিছু পরিকল্পনা রয়েছে যা দ্রুত বাস্তবায়ন করা হবে। একইসঙ্গে নারী ক্রীড়া সংস্থার উন্নয়নে শিগগিরই একটি বড় ধরনের ঘোষণা আসতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102