সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মন্ত্রীদের সঙ্গে বিজিএমইএ বৈঠকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের দাবি জানানো হয়েছে অনুমতি ছাড়া মক্কায় ঢুকতে পারবেন না প্রবাসীরা ​নিকুঞ্জ ২-এ খেলার মাঠ বাঁচানোর লড়াইয়ে জিতল সাধারণ মানুষ ডেপুটি স্পীকার কায়সার কামাল এমপি’র সঙ্গে প্রণয় ভার্মার সৌজন্যসাক্ষাৎ অনুষ্ঠিত দুর্গাপুরে ৬০০ বোতল মাদক জব্দ, আটক ২ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, হচ্ছে অত্যাধুনিক স্পোর্টস ভিলেজ। স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার : বাণিজ্যমন্ত্রী কেন্দুয়া উপজেলা সমিতি নির্বাচন: সভাপতি সৈয়দ আলমগীর, সেক্রেটারি রেহান মিয়া হজ ক্যাম্প ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, হচ্ছে অত্যাধুনিক স্পোর্টস ভিলেজ।

নিজেস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটের আবহে ফিরতে যাচ্ছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। আজ দুপুরে স্টেডিয়ামটির অবকাঠামো ও সার্বিক সুযোগ-সুবিধা পরিদর্শন শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই ঘোষণা প্রদান করেন। তিনি জানান, এক সময়ের অত্যন্ত কার্যকর এই আন্তর্জাতিক ভেন্যুটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকলেও বর্তমান সরকার এটিকে আইসিসি-র (ICC) নির্ধারিত মানদণ্ড অনুযায়ী পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী আমিনুল হক সাংবাদিকদের জানান, শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল কার্যক্রম দ্রুত শুরু করা হবে। বিশেষ করে আগামী জুলাই মাসে ‘প্রমিলা বিপিএল’ আয়োজনের একটি পরিকল্পনা রয়েছে এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই মাঠটিকে প্রস্তুত করা হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে, স্টেডিয়ামের ফ্লাডলাইট, ড্রেসিংরুম, গ্যালারি এবং ড্রেনেজ সিস্টেমের যে জরাজীর্ণ অবস্থা তৈরি হয়েছে, সেগুলো সংস্কারের জন্য ইতিমধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ ও মন্ত্রণালয়ের প্রকৌশলী এবং কর্মকর্তারা কাজ শুরু করেছেন।

বগুড়ার ক্রীড়া অবকাঠামো নিয়ে প্রতিমন্ত্রী আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি জানান, দেশে যে কয়টি অঞ্চলে আন্তর্জাতিক মানের ইনডোর সুযোগ-সুবিধা সম্বলিত ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, তার মধ্যে রাজশাহী বিভাগের স্পোর্টস ভিলেজটি বগুড়ায় নির্মাণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আগামী জুন মাসের অর্থবছর থেকে এই প্রকল্পের দৃশ্যমান কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সারা দেশে মাঠ সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য খেলার পরিবেশ তৈরিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গঠিত বিশেষ কমিটির কার্যক্রমের কথাও তিনি উল্লেখ করেন।

স্টেডিয়ামের সরঞ্জাম চুরির অভিযোগ এবং দীর্ঘদিনের অবহেলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিগত সময়ে কী হয়েছে সেটি সবাই জানেন, তবে বর্তমান সরকার প্রতিশ্রুতি রক্ষায় বদ্ধপরিকর। বিসিবি-র সিইও এবং অ্যাডহক কমিটির সদস্যদের সাথে নিয়েই সমস্যার উৎসগুলো চিহ্নিত করা হয়েছে। রাতারাতি সবকিছু পরিবর্তন সম্ভব না হলেও একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শহীদ চান্দু স্টেডিয়ামকে আবারও আন্তর্জাতিক ভেন্যু হিসেবে বিশ্বের কাছে তুলে ধরার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আমিনুল হক।

এ সময় বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী, অ্যাডহক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাবুসহ স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক এবং ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102