রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
শিশুদের জন্য ছড়া: সাংগ্রেং এর আনন্দ ll – মং এ খেন মংমং ll নবনির্বাচিত দুইজন সংসদ-সদস্যের শপথ পাঠ করান স্পীকার মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে বাতিল হচ্ছে ফ্লাইট উত্তরার সেন্টারপয়েন্টে এক্সক্লুসিয়ার নতুন আউটলেট অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ হবে ঢাকা-১৬ আসনের শিক্ষা প্রতিষ্ঠান: ক্রীড়া প্রতিমন্ত্রী। রাখাইন সাংগ্রেং – মং এ খেন মংমং ll ধর্ষণের মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার, সব আসামির গ্রেপ্তার দাবি তিন জেলায় র‍্যাবের অভিযান, ৫০ হাজার লিটার তেলের অবৈধ মজুত শনাক্ত আশুলিয়ায় প্রকাশ্যে গুলির ঘটনায় পিস্তলসহ গ্রেপ্তার ৩ শ্রমিককে পেটাতে পেটাতে একজন বলছেন, ‘আমি মামলা করি না, নিজের বিচার নিজে করি’

উত্তরার সেন্টারপয়েন্টে এক্সক্লুসিয়ার নতুন আউটলেট

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

রাজধানীর উত্তরায় সেন্টারপয়েন্ট শপিং মলে নতুন আউটলেট চালু করেছে নারীদের ফ্যাশন ব্র্যান্ড এক্সক্লুসিয়া।

মলের লেভেল–২ এর এই আউটলেটটি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে যাত্রা করেছে বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ফ্যাশন ও লাইফস্টাইল অঙ্গনের পরিচিত ব্যক্তিরা উপস্থিতি ছিলেন উদ্বোধনী আয়োজনে। অতিথিরা ব্র্যান্ডটির নতুন সংগ্রহ ঘুরে দেখেন এবং নকশা ও উপস্থাপনা সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন।

২০১৮ সালে নম্রতা খান, নবীন আহমেদ ও তানভীর আলীর হাত ধরে এক্সক্লুসিয়ার যাত্রা শুরু। গুলশানের পিংক সিটিতে প্রথম আউটলেট চালুর পর থেকে ব্র্যান্ডটি ধীরে ধীরে নিজস্ব একটি গ্রাহকগোষ্ঠী গড়ে তুলেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই আউটলেটের ভেতরের পরিবেশ সাজানো হয়েছে ক্রেতাদের ‘স্বাচ্ছন্দ্যকে’ গুরুত্ব দিয়ে, যাতে কেনাকাটার অভিজ্ঞতা হয়ে ওঠে ‘আরও সহজ ও আনন্দদায়ক’।

“নতুন এই সংযোজনের মাধ্যমে ঢাকার ফ্যাশন অঙ্গনে এক্সক্লুসিয়ার উপস্থিতি আরও বিস্তৃত হল। দৈনন্দিন ব্যবহারের সঙ্গে আভিজাত্যের ছোঁয়া মিলিয়ে নারীদের জন্য সহজলভ্য পোশাক পৌঁছে দেওয়ার যে প্রচেষ্টা, এই আউটলেট তারই আরেকটি ধাপ।”

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102