সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
শহীদ জিয়া’র শাহাদত বার্ষীকিতে ২৬নং ওয়ার্ড যুবদলের দোয়া ও খাবার বিতরণ মদন পৌরবাসীকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন রফিকুল ইসলাম আকন্দ ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গাপুরে কোরবানির হাটে ক্রেতা সংকট, দুশ্চিন্তায় বিক্রেতারা ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ : বন্যহাতির আক্রমণরোধে প্রকল্প গ্রহণ ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী ঈদে বাড়ি ফেরার পথে অজ্ঞাত বাহনের চাপায় বাবা-মেয়ে নিহত তালাকের পর সাবেক স্ত্রীকে ‘বিয়ের প্রলোভনে ধর্ষণ’, যুুবক গ্রেফতার

তিন জেলায় র‍্যাবের অভিযান, ৫০ হাজার লিটার তেলের অবৈধ মজুত শনাক্ত

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

জ্বালানি ও ভোজ্যতেলের কৃত্রিম সংকট রোধে দেশের তিন জেলায় অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আটটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালিত এ অভিযানে প্রায় ৫০ হাজার লিটার তেলের অস্বাভাবিক মজুত শনাক্ত করা হয়েছে।

একই সঙ্গে বিভিন্ন অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ লাখ ৬১ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গতকাল শুক্রবার চট্টগ্রাম, সিরাজগঞ্জ ও ফরিদপুর জেলায় এসব অভিযান চালানো হয় বলে আজ শনিবার র‍্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব বলেছে, চট্টগ্রামের ছয়টি স্থানে এবং সিরাজগঞ্জের সলঙ্গা ও ফরিদপুরের কোতোয়ালি থানায় অভিযান চালানো হয়। এর মধ্যে হাটহাজারী, কর্ণফুলীর মইজ্জারটেক বাজার, নগরের সদরঘাট ও মেডিকেল রোড এলাকা এবং কয়েকটি আবাসিক ভবনের ফ্ল্যাট ও ব্যক্তিগত গুদাম অন্তর্ভুক্ত ছিল।

এ সময় অবৈধভাবে মজুত রাখা ৪৫ হাজার ৫৪৯ লিটার অকটেন, পেট্রল, ডিজেল ও ভোজ্যতেল উদ্ধার করা হয়। অগ্নিনির্বাপক ব্যবস্থার অভাব, অস্বাস্থ্যকর পরিবেশে তেল উৎপাদন এবং অবৈধ মজুতের অভিযোগে ছয়টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ১ হাজার ৫০০ লিটার তেল জব্দ করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

র‍্যাব আরও জানায়, সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় ৭০০ লিটার ডিজেল ও ৫০০ লিটার পেট্রল অবৈধভাবে মজুতের দায়ে দুজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাঁদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়।

চট্টগ্রাম, সিরাজগঞ্জ ও ফরিদপুরে অভিযান চালায় র‍্যাব
চট্টগ্রাম, সিরাজগঞ্জ ও ফরিদপুরে অভিযান চালায় র‍্যাবছবি: র‍্যাবের সৌজন্যে

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরিদপুরের কোতোয়ালি থানায় একটি পেট্রলপাম্পে অবৈধভাবে জ্বালানি মজুতের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে একটি মোটরসাইকেলে অতিরিক্ত জ্বালানি বহনের কারণে এক আরোহীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

র‍্যাব জানিয়েছে, বাজারে অস্থিরতা সৃষ্টিকারী মজুতদার ও কালোবাজারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমও জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102