মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে বিজিএমইএ প্রতিনিধিদলের বৈঠক তুরাগে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার বিশ্ব মা দিবসে মহীয়সী মা’দের সম্মাননা দিলেন উত্তরা ১২ নং সেক্টর সোসাইটি শুধু চাকরি দিয়ে তরুণদের কর্মসংস্থান সম্ভব নয়; প্রয়োজন শিল্পায়ন-আসাদুল হাবিব দুলু এমপি ঈদুল আযহা উপলক্ষে নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সরকারের ব্যাপক প্রস্তুতি গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে  সাংবাদিকদেরকে সতর্ক থাকার অনুরোধ ধর্মমন্ত্রীর সাইবার ইউনিট গঠন ও জঙ্গল সলিমপুরে দু’টি আধুনিক পুলিশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরও জনবান্ধব করবে স্মরণকালের সেরা নজরুল জয়ন্তী উদযাপনে প্রস্তুত ত্রিশাল উত্তরা পাবলিক লাইব্রেরি রত্নগর্ভা সম্মাননা পেলেন ৩১ মা

অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ হবে ঢাকা-১৬ আসনের শিক্ষা প্রতিষ্ঠান: ক্রীড়া প্রতিমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, বর্তমান সরকার শিক্ষা খাতের উন্নয়নে বদ্ধপরিকর এবং এর অংশ হিসেবে পর্যায়ক্রমে তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-১৬ আসনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করা হবে। বিশেষ করে মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজ যাতে সবার আগে জাতীয়করণ করা হয়, সে লক্ষ্যে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করা হচ্ছে। শনিবার মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আমিনুল হক তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, নির্বাচনের পূর্বেই তিনি সকল স্কুল প্রধানদের সাথে এ বিষয়ে আলোচনা করেছিলেন এবং ইতোমধ্যে শিক্ষামন্ত্রীর সাথেও তাঁর কথা হয়েছে। সরকার গঠনের পর এখন গুছিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে জানিয়ে তিনি আশ্বস্ত করেন যে, শুধু মিরপুর বাংলা স্কুল নয়, বরং এই আসনের অন্যান্য প্রতিষ্ঠানগুলোকেও ক্রমান্বয়ে জাতীয়করণের আওতায় আনা হবে।

শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, মিরপুর বাংলা স্কুলে একটি নতুন ভবন নির্মাণের জন্য ইতোমধ্যে ডিও লেটার দেওয়া হয়েছে এবং খুব দ্রুতই এর নির্মাণ কাজ শুরু হবে। এছাড়া শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব নিশ্চিত করার কাজও পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।

বক্তব্যের এক পর্যায়ে প্রতিমন্ত্রী মাঠের বহুমুখী ব্যবহারের ওপর জোর দিয়ে বলেন, স্কুল চলাকালীন শিক্ষার্থীরা মাঠটি ব্যবহারের পাশাপাশি স্কুলের সময় শেষে স্থানীয় তরুণ ও যুবসমাজও যাতে সেখানে খেলাধুলা করতে পারে, সে জন্য ইতোমধ্যে একটি চিঠি ইস্যু করা হয়েছে। একই সাথে তিনি শিক্ষার্থীদের আর্থিক দিকটি বিবেচনায় নেওয়ার জন্য প্রতিষ্ঠান প্রধানদের প্রতি আহ্বান জানান। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপসহ অন্যান্য ক্ষেত্রে অসহায় ও নিম্নবিত্ত পরিবারগুলোর ওপর যাতে কোনো বাড়তি আর্থিক চাপ বা ‘বারডেন’ তৈরি না হয়, সে বিষয়ে সংবেদনশীল হওয়ার জন্য তিনি শিক্ষকদের অনুরোধ করেন।

সবশেষে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে আমিনুল হক বলেন, আগামীর বাংলাদেশ গড়ার যে লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে, তা বাস্তবায়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তিনি তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-১৬ আসনকে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত করার কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, চাঁদাবাজের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংসদীয় কর্মপরিকল্পনা চলছে বলেও তিনি উপস্থিত সকলকে অবহিত করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল খোশনবীশ এবং সভাপতি মইনুল হক মইনসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102