বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

অনুমোদনহীন হেলমেট ব্যবহারের বিরুদ্ধে ব্যতিক্রমী উদ্যোগ ট্রাফিক গুলশান ডিভিশনের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
রাজধানীতে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে অনুমোদনহীন হেলমেট ব্যবহারের বিরুদ্ধে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে ট্রাফিক গুলশান ডিভিশন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনিরাপদ হেলমেটের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে “প্লাস্টিক হেলমেট ভাঙা কর্মসূচি” আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নিজেদের ব্যবহৃত অনুমোদনহীন প্লাস্টিক হেলমেট ভেঙে প্রতীকী প্রতিবাদ জানান। এর মাধ্যমে বার্তা দেওয়া হয়- শুধু আইন এড়াতে নয়, জীবনের নিরাপত্তার জন্য মানসম্মত হেলমেট ব্যবহার জরুরি।আয়োজকরা জানান, অনেক মোটরসাইকেল চালক ও আরোহী কম দামের ও হালকা প্লাস্টিক হেলমেট ব্যবহার করেন, যা দুর্ঘটনার সময় কার্যকর সুরক্ষা দিতে ব্যর্থ হয়। এতে মাথায় গুরুতর আঘাতের ঝুঁকি আরো বেড়ে যায়।সংশ্লিষ্টরা বলেন, একটি মানসম্মত ও অনুমোদিত হেলমেট দুর্ঘটনায় প্রাণ রক্ষা করতে পারে, কিন্তু ভুয়া বা নিম্নমানের হেলমেট ব্যবহার জীবনকে আরো ঝুঁকির মুখে ফেলে।ট্রাফিক গুলশান ডিভিশনের ডিসি মিজানুর রহমান শেলী জানান, এ ধরনের কর্মসূচি কেবল প্রতীকী নয়—এটি জনসচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ অংশ।সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে অনুমোদিত হেলমেট ব্যবহারে এগিয়ে আসতে হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102