সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সিলেটে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, দুই গ্রামের সংঘর্ষে আহত ৩৫ ২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ট্রেনচালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য বেঁচে গেলেন তরুণ পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন হাফেজ আব্দুল মোমিন ১১৪ বছরের পুরোনো স্কুল ও ধর্মপল্লী রক্ষায় : ডেপুটি স্পিকারের উদ্যোগ ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল পেশাজীবীদের আস্থার ঠিকানা পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত

মেসি কেন সেরা, জানালেন এমবাপ্পে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে এবার জানালেন, কেন লিওনেল মেসিকে তিনি বিশ্বের সেরা ফুটবলারদের একজন মনে করেন। পিএসজিতে একসঙ্গে খেলার অভিজ্ঞতা থেকেই মেসির অসাধারণত্ব উপলব্ধি করেছেন তিনি।সম্প্রতি ‘দ্য ব্রিজ’ পডকাস্টে কথা বলতে গিয়ে এমবাপ্পে বলেন, ‘মেসির মতো পূর্ণাঙ্গ ফুটবলার তিনি খুব কমই দেখেছেন।’ মজা করে তিনি বলেন, ‘মেসি তো চিটিং করে!’ তবে এই কথার মধ্যেই লুকিয়ে ছিল তার মুগ্ধতা।এমবাপ্পের ভাষায়, ‘মেসি সবকিছুই নিখুঁতভাবে করতে পারে। মাঠে সে প্রতিটি পরিস্থিতি আগেই বুঝে ফেলে। কখন কোথায় যেতে হবে, কিভাবে গোল করতে হবে, সবকিছু তার মাথায় পরিষ্কার থাকে।’তিনি একটি অনুশীলনের অভিজ্ঞতাও তুলে ধরেন, যা মেসির অসাধারণ দক্ষতার প্রমাণ দেয়।এমবাপ্পে বলেন, ‘আমরা ফিনিশিং অনুশীলন করছিলাম। আমি আর নেইমার ১০টির মধ্যে ৬-৭টি গোল করতাম। কিন্তু মেসি ৯টি শট নিয়ে প্রায় একইভাবে গোল করত প্রতিবার। দেখে মনে হতো এটা তার জন্য খুবই সহজ।এমবাপ্পে আরো জানান, মেসির খেলার ধরন এতটাই স্বাভাবিক ও নিখুঁত যে, তাকে দেখে অনেক সময় অবিশ্বাস্য মনে হয়। তিনি যোগ করেন, ‘সে যেন খুব সহজভাবে কাজটা করে, কিন্তু আসলে সেটা অন্য কারো পক্ষে করা প্রায় অসম্ভব।’উল্লেখ্য, বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর দুই মৌসুম একসঙ্গে খেলেছেন মেসি ও এমবাপ্পে। সেই সময়টিই ফরাসি এই ফরোয়ার্ডকে মেসির প্রতিভা আরো কাছ থেকে দেখার সুযোগ করে দেয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102