সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সিলেটে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, দুই গ্রামের সংঘর্ষে আহত ৩৫ ২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ট্রেনচালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য বেঁচে গেলেন তরুণ পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন হাফেজ আব্দুল মোমিন ১১৪ বছরের পুরোনো স্কুল ও ধর্মপল্লী রক্ষায় : ডেপুটি স্পিকারের উদ্যোগ ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল পেশাজীবীদের আস্থার ঠিকানা পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত

রিয়াল ছাড়ছেন ফরাসি তারকা? নতুন গন্তব্যের গুঞ্জন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের গুরুত্বপূর্ণ সদস্য হলেও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন এদুয়ার্দো কামাভিঙ্গা। সাম্প্রতিক রিপোর্ট বলছে, খুব শিগগিরই ক্লাব ছাড়তে পারেন এই ফরাসি মিডফিল্ডার।স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা-এর তথ্য অনুযায়ী, রিয়াল মাদ্রিদের দৃষ্টিতে কামাভিঙ্গা এখন আর ‘অস্পৃশ্য’ নন। বরং ক্লাবে থাকার চেয়ে তার চলে যাওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে।২০২১ সালের ৩১ আগস্ট প্রায় ৪০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে রিয়ালে যোগ দেন কামাভিঙ্গা। তার চুক্তি রয়েছে ২০২৭ সাল পর্যন্ত। তবে বর্তমান পরিস্থিতিতে সেই চুক্তি পূর্ণ হওয়ার আগেই বিদায়ের সম্ভাবনা জোরালো হচ্ছে।এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ ম্যাচে মাঠে নেমে ২টি গোল ও ১টি অ্যাসিস্ট করেছেন তিনি।মাঝমাঠে তার বহুমুখী ভূমিকা থাকলেও নিয়মিত শুরুর একাদশে জায়গা পাকা করতে পারেননি সবসময়।সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তার সম্ভাব্য গন্তব্য নিয়ে। রিপোর্ট বলছে, প্রিমিয়ার লিগই হতে পারে তার পরবর্তী ঠিকানা। ইতোমধ্যে ম্যানেচেস্টার ইউনাইটেড তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে।ক্লাবটির শীর্ষ কর্মকর্তারা সান্তিয়াগো বার্নাব্যুতে তার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।অন্যদিকে, ফরাসি ক্লাব পিএসজি আপাতত কামাভিঙ্গাকে দলে নেওয়ার বিষয়ে আগ্রহী নয়।সব মিলিয়ে, সামনে ট্রান্সফার উইন্ডোতে কামাভিঙ্গাকে ঘিরে বড়সড় নাটকীয়তার ইঙ্গিত মিলছে। এখন দেখার বিষয়, রিয়ালে থেকে নিজের অবস্থান শক্ত করেন, নাকি নতুন চ্যালেঞ্জের খোঁজে ইংল্যান্ডে পাড়ি জমান এই প্রতিভাবান মিডফিল্ডার।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102