রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

লাও নববর্ষ উৎসবে গাড়ি দুর্ঘটনা, চালক গ্রেপ্তার

উত্তরা নিউজ ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে লাও নববর্ষের শোভাযাত্রায় গাড়ি ঢুকে পড়ার ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ বলছে, তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। নিউ আইবেরিয়া শহরে শনিবারে ঘটে যাওয়া এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। রয়টার্স জানায়, এক বিবৃতিতে স্থানীয় পুলিশ বলেছে, গাড়ি চালানোর সময় চালক একাধিক পথচারীকে ধাক্কা দেন।এই ঘটনায় ৫৭ বছর বয়সী টড ল্যান্ড্রিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ও অসতর্কভাবে গাড়ি চালানো এবং ১৮টি অবহেলাবশত আঘাতের অভিযোগ আনা হয়েছে। তার গাড়িতে খোলা অবস্থায় অ্যালকোহলযুক্ত পানীয়ও ছিল। এই ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।পুলিশ বলছে, ল্যান্ড্রির রক্তে ০.১৩৭ শতাংশ অ্যালকোহলের মাত্রা (বিএসি) পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অঙ্গরাজ্যে গাড়ি চালানোর সময় বিএসির বৈধ সীমা ০.০৮ শতাংশ।ল্যান্ড্রির কোনো আইনজীবী আছে কি না- এ সম্পর্কে বার্তা সংস্থা রয়টার্স কিছু জানতে পারেনি।অ্যাকাডিয়ান অ্যাম্বুলেন্স সামাজিক মাধ্যম এক্স-এ জানায়, তারা ১৩ জনকে হাসপাতালে নিয়ে গেছেন।এর মধ্যে দুইজনকে হেলিকপ্টারে নেওয়া হয়েছে। লুইজিয়ানা লাও নববর্ষ উৎসবের আয়োজকেরা ফেইসবুকে জানিয়েছেন, শনিবার সন্ধ্যার সঙ্গীতানুষ্ঠান বাতিল করা হয়েছে। একই সঙ্গে অ্যালকোহলযুক্ত পানীয় বিক্রিও বন্ধ রাখা হয়েছে।আয়োজকেরা বলেন, ‘উৎসবস্থলের কাছে এই ঘটনার খবর পেয়ে আমরা গভীরভাবে দুঃখিত। এই কঠিন সময়ে আমরা আহতদের ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি।প্রতি বছর ইস্টার সপ্তাহান্তে তিন দিন ধরে এই উৎসব হয়। এতে লাইভ সঙ্গীত, শোভাযাত্রা ও লাও নববর্ষ উদযাপনের নানারকম আয়োজন থাকে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102