বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর সাথে ব্রাজিলের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে আমরা একটি মানবিক ও ইনক্লুসিভ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি- সমাজকল্যাণ মন্ত্রী প্রশ্ন করায় সাংবাদিক প্রান্ত ও তাসবিরের ওপর পুলিশের হামলা আগামীতে অর্গানিক মাংস রপ্তানি করবে বাংলাদেশ — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না -স্পীকার উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার হজযাত্রীদেরকে সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, প্রাণ গেল দুই বন্ধুর অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ডিএমপি কমিশনার ভেতরে খুন করা হচ্ছিল রামিসাকে, দরজায় কড়া নাড়ছিলেন মা

সরকার নির্ধারিত মূল্যে হিলিতে মিলছে না এলপিজি

উত্তরা নিউজ ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

সরকার এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়ে নতুন দর নির্ধারণ করলেও দিনাজপুরের হিলিতে সেই দামে গ্যাস পাওয়া যাচ্ছে না। এতে বিপাকে পড়েছেন সিএনজিচালকরা। গ্যাসের দাম বাড়লেও যাত্রীভাড়া না বাড়ায় লোকসানের মুখে পড়েছেন তাঁরা। তবে অতিরিক্ত দাম নেওয়া হলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।গত ২ এপ্রিল সরকার প্রতি সিলিন্ডারে ৩৮৭ টাকা বাড়িয়ে নতুন মূল্য ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করে। সেদিন সন্ধ্যা থেকেই নতুন দাম কার্যকর হয়। কিন্তু হিলির বেশির ভাগ দোকানেই এখনো সেই দামে এলপিজি গ্যাস পাওয়া যাচ্ছে না। কোম্পানিভেদে প্রতি সিলিন্ডার ১ হাজার ৯০০ থেকে ১ হাজার ৯৫০ টাকায় বিক্রি হচ্ছে।আগে প্রতি সিলিন্ডারের দাম ছিল প্রায় ১ হাজার ৫০০ টাকা, যা এক লাফে প্রায় ৪০০ টাকা বেড়েছে।এদিকে গ্যাসসংকটের কারণে হিলি-বিরামপুর রুটে সিএনজির সংখ্যা কমে গেছে। আগে এ রুটে প্রায় ২৫টি সিএনজি চলাচল করলেও বর্তমানে তা ১০ থেকে ১৫টিতে নেমে এসেছে।সিএনজিচালক আলতাফ হোসেন বলেন, এমনিতে তো যাত্রী নেই, তার ওপর গ্যাসের দাম বেড়ে যাওয়ায় আমাদের তো আয়-রোজগার কমে গিয়েছে।একটা গ্যাসের দাম ছিল ১৫০০ টাকা, এখন হয়েছে ১৯০০ টাকা। প্রতি সিলিন্ডারে  ৪০০ টাকা বেড়ে গেছে। এতে আমাদের দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে।আরেক চালক খলিলুর রহমান বলেন, এখন গ্যাসের দাম বেশি। এ জন্য গাড়ি চালিয়ে আমাদের পোষায় না।আগে ছিল ৬২ টাকা গ্যাসের লিটার, এখন বিক্রি হচ্ছে ৮০ টাকা। আর এলপিজি সিলিন্ডার ১২ কেজির দাম ছিল ১৫০০ টাকা, বর্তমানে আমরা কিনেছি ১৯০০ টাকা। এ জন্য গাড়ি চালিয়ে আমাদের পোষাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102