বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ডেপুটি স্পীকারের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত ডেপুটি স্পীকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংরক্ষিত নারী আসনে উত্তরার জুলাই শহিদ জাবিরের মায়ের মনোনয়ন প্রাথমিকভাবে নির্বাচিত মজুত ডিজেলে ডুবে শিশুর মৃত্যু আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি মন্ত্রীর নিষেধ সত্ত্বেও পরীক্ষার হলে এমপি, করলেন ফেসবুক লাইভ চুনারুঘাটে শিকলে বাঁধা অবস্থায় মাদ্রাসাপড়ুয়া দুই শিশু শিক্ষার্থী উদ্ধার মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ঐকমত্য কমিশনের উদ্দেশ্য ছিল নির্বাচনকে বিলম্বিত করা

রণবীরের নায়িকা হচ্ছেন সেই কল্যাণী

উত্তরা নিউজ ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
ক্যারিয়ারের মন্দা সময় পেরিয়ে ‘ধুরন্ধর’ দিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন বলিউড তারকা রণবীর সিং। ঈদে মুক্তি পাওয়া ‘ধুরন্ধর ২’-ও বক্স অফিসে দাপট দেখাচ্ছে। টানা দুই সফল সিনেমার পর যেন নতুন আত্মবিশ্বাসে উড়ছেন তিনি।এই সাফল্যের মাঝেই সামনে এসেছে তাঁর নতুন সিনেমার খবর, নাম ‘প্রলয়’।ভিন্নধর্মী এই ছবির প্রেক্ষাপট হবে এক প্রলয়-পরবর্তী পৃথিবী, যেখানে জম্বিদের দাপটে সভ্যতা প্রায় ধ্বংসের মুখে।ছবিটি পরিচালনা করবেন জয় মেহতা, যিনি আগে তাঁর বাবা হানসাল মেহতা-র সঙ্গে ‘স্ক্যাম ১৯৯২: দ্য হর্ষদ মেহতা স্টোরি’ সহ-পরিচালনা করেছিলেন। এই সিনেমাটি হানসালের প্রযোজনা প্রতিষ্ঠান ট্রু স্টোরি ফিল্মসের ব্যানারে তৈরি হবে, সঙ্গে সহ-প্রযোজক হিসেবে থাকছে রণবীরের সংস্থা মা কসম ফিল্মস।প্রায় ৩০০ কোটি রুপি বিশাল বাজেটে নির্মিত হতে যাওয়া ‘প্রলয়’-এর চিত্রনাট্য লিখেছেন জয় মেহতা ও বিশাল কাপুর।নির্মাতারা জানিয়েছেন, এটি কোনও অনুপ্রেরণা বা রূপান্তর নয়, একেবারেই মৌলিক গল্প।তবে তুলনা টানা হয়েছে হোসে সারামাগো-র বিখ্যাত উপন্যাস ব্লাইন্ডনেস-এর সঙ্গে। যদিও হানসাল মেহতা স্পষ্ট করেছেন, ‘প্রলয়’ সেই গল্পের রূপান্তর নয়। তাঁর মতে, সারামাগোর মতো লেখকদের কাজ বই হিসেবেই সবচেয়ে ভালো উপভোগ করা যায়।সিনেমায় সেই গভীরতা অনেক সময় হারিয়ে যায়।জানা গেছে, ছবিটিতে রণবীর সিংয়ের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে কল্যাণী প্রিয়দর্শনকে। দক্ষিণী সিনেমায় ‘লোকাহ’ দিয়ে সাফল্যের পর তিনি এখন বলিউডেও নিজের জায়গা তৈরি করছেন। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের মাঝামাঝি সময়ে ‘প্রলয়’-এর শুটিং শুরু হওয়ার কথা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102