রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

তদন্ত প্রতিবেদন দাখিলে আরো দুই মাস সময় পেল প্রসিকিউশন

উত্তরা নিউজ ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে বলপ্রয়োগ ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরো দুই মাস বাড়ানো হয়েছে। আগামী ৭ জুন প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।রবিবার (৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অপর সদস্য হলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।এদিন সকালে কড়া নিরাপত্তায় এই মামলায় গ্রেপ্তার হওয়া ছয় হাই-প্রোফাইল আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন—সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক আইজিপিএকেএম শহিদুল হক, পুলিশের সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।শুনানি চলাকালীন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম তদন্তের স্বার্থে আরো সময় প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করেন।২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ থেকে নেতাকর্মীদের সরাতে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় ব্যাপক হতাহতের অভিযোগ ওঠে।মানবাধিকার সংগঠন ‘অধিকার’ তাদের প্রতিবেদনে ওই রাতে ৬১ জনের মৃত্যুর তথ্য প্রকাশ করেছিল। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এই ঘটনায় ট্রাইব্যুনালে পৃথক অভিযোগ দাখিল করেন জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হক।এই মামলায় মোট ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের পাশাপাশি পলাতক আসামিদের মধ্যে রয়েছেন—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ডিএসসিসির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ও হাছান মাহমুদ, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, ডিএমপির সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা হারুন অর রশীদ ও বিপ্লব কুমার সরকার, কমিটির সদস্য অধ্যাপক মুনতাসীর মামুন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ, গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার, একাত্তর টিভির সাবেক সিইও মোজাম্মেল হক বাবু, সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ জোবায়ের, এবিনিউজ২৪ ডটকমের সম্পাদক সুভাষ সিংহ রায়, সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং এনএসআইয়ের মো. মনজুর আহমেদ।উল্লেখ্য, তাদের মধ্যে অনেকের বিরুদ্ধেই পৃথক মামলায় ইতিমধ্যে ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন।তদন্ত সংস্থা জানিয়েছে, মামলাটি অত্যন্ত স্পর্শকাতর এবং অনেক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করতে হচ্ছে বলেই অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়েছে। উল্লেখ্য, অভিযুক্তদের অনেকের বিরুদ্ধেই ইতিমধ্যে অন্যান্য মামলায় আনুষ্ঠানিক চার্জ দাখিল করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102