সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মাদক, জুয়া ও বাল্যবিয়ে রোধে দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ খ্রি: এর পবিত্র হজ্জ ফ্লাইট এর শুভ উদ্বোধন প্রসঙ্গে। বাংলাদেশ–তুরস্ক বাণিজ্য সম্পর্ক জোরদারে বিজিএমইএ প্রতিনিধিদল যাবে আঙ্কারায় গাজীপুরে টঙ্গীতে মাদক কারবারীদের হাতে পুলিশ সদস্য গুরুতর আহত ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত। ‘১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে হায় হায় করছে পরীক্ষার্থীরা’ জ্বালানি তেলের সংকট নেই, পাম্পগুলোতে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব পুরোনো বন্দোবস্তে দেশ, আ.লীগের জায়গায় এসেছে বিএনপি: নাহিদ দেশীয় কোম্পানির ট্যাংকারে উপচে পড়ছে পেট্রোল-অকটেন, নিচ্ছে না সরকার

তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

উত্তরা নিউজ ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগে গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) উদ্যোগে গঠিত এই কমিটি ইতিমধ্যে সংশ্লিষ্ট বেশ কয়েকজনের সঙ্গে সাক্ষাৎকার গ্রহণ করেছে। তবে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি।তদন্ত কমিটির প্রধান একেএম আসাদুজ্জামান জানান, কাউকে লক্ষ্য করে নয়, নিরপেক্ষ অবস্থান থেকেই তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।তিনি বলেন, ‘আসিফ মাহমুদকে সাক্ষাৎকারের জন্য ডাকা হলেও তিনি উপস্থিত হননি।’এদিকে, তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন আসিফ মাহমুদ। সেখানে তিনি দাবি করেন, বিসিবির মতো একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ওপর মন্ত্রণালয়ের এ ধরনের তদন্ত ‘এখতিয়ার বহির্ভূত।’তিনি আরো অভিযোগ করেন, তদন্ত কমিটির প্রজ্ঞাপনেই আগেভাগে সিদ্ধান্ত দেওয়া হয়েছে।উচ্চ আদালতে বিচারাধীন একটি বিষয়ে তদন্ত করে তদন্ত কমিটি এবং সংশ্লিষ্ট সবাই আদালত অবমাননা করছেন বলে স্ট্যাটাসে উল্ল্যেখ করেন তিনি। এ ছাড়া ক্রীড়া প্রতিমন্ত্রীর বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তোলেন তিনি। তার দাবি, ক্রীড়া প্রতিমন্ত্রী বোর্ড ডিরেক্টরদের পরের বোর্ডে ডিরেক্টর পদের লোভ, লোভে রাজি না হলে ভয় দেখিয়ে পদত্যাগ করাচ্ছেন।আসিফ মাহমুদ বলেন, ‘তদন্ত কমিটির পক্ষ থেকে সাক্ষাৎকারের বিষয়ে জানানো হলে তিনি তাদের কাছে জানতে চান, বিচারাধীন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিষয়ে তদন্ত করার এখতিয়ার তাদের আছে কি না।’ তবে এ বিষয়ে সন্তোষজনক কোনো উত্তর পাননি বলেও উল্লেখ করেন তিনি।সবশেষ তিনি বলেন, ‘কিভাবে সরকার চালাতে হয়, কিভাবে প্রজ্ঞাপন দিতে হয়, কোনটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কোনটা বিচারাধীন বিষয়, কোনটা আদালত অবমাননা এটা হয়তো আপনারা বোঝেন না অথবা তোয়াক্কা করেন না।’ ‘আমি তো আর জেনে-বুঝে এসব নিয়মবহির্ভূত আর আদালত অবমাননার মতো কাজে শামিল হব না। এজন্যই বিসিবি সংক্রান্ত তদন্ত কমিটির সাক্ষাৎকারের নোটিশে আমি সাড়া দেইনি।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102