বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ডেপুটি স্পীকারের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত ডেপুটি স্পীকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংরক্ষিত নারী আসনে উত্তরার জুলাই শহিদ জাবিরের মায়ের মনোনয়ন প্রাথমিকভাবে নির্বাচিত মজুত ডিজেলে ডুবে শিশুর মৃত্যু আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি মন্ত্রীর নিষেধ সত্ত্বেও পরীক্ষার হলে এমপি, করলেন ফেসবুক লাইভ চুনারুঘাটে শিকলে বাঁধা অবস্থায় মাদ্রাসাপড়ুয়া দুই শিশু শিক্ষার্থী উদ্ধার মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ঐকমত্য কমিশনের উদ্দেশ্য ছিল নির্বাচনকে বিলম্বিত করা

রাজনৈতিক ঐক্য ছাড়া সরকারের টিকে থাকা কঠিন হবে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

সংবিধান সংস্কার ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য জাতীয় ঐক্যের ওপর জোর দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, রাজনৈতিক ঐক্য ছাড়া সরকারের টিকে থাকা কঠিন হয়ে পড়বে।

শনিবার (৪ এপ্রিল) ওমরাহ পালন শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো দ্রুত আইনে রূপান্তর করা প্রয়োজন। অন্যথায় বিএনপি স্বৈরশাসনের পথে হাঁটতে পারে, যা জনগণ মেনে নেবে না।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপি গণভোট ও গুম প্রতিকারসহ গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ মেনে নিতে অনীহা দেখাচ্ছে। এসব আইন সবার জন্যই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এগুলো বাতিল হলে সংশ্লিষ্ট কেউই দায় এড়াতে পারবে না।

এ সময় ১১ দলের চলমান বিক্ষোভ সমাবেশের প্রতিও পূর্ণ সমর্থন জানান তিনি। এমনকি তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান। নাহিদ বলেন, মানুষের রক্তের ওপর দিয়ে আমরা তাদেরকে (অন্তর্বর্তী সরকার) ক্ষমতা দিয়েছিলাম। তারা আমাদের নিরাশ করেছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতা দিয়ে যে যার ক্যারিয়ারে ফিরে যাবে তা হবে না। তাদের করা অধ্যাদেশ কেন বাতিল হচ্ছে তা নিয়ে ড. ইউনূসকে মুখ খুলতে হবে। জনগণের কাঠগড়ায় তাদের দাড়াতে হবে। আমি ড. ইউনূসসহ সকল উপদেষ্টাকে রাজপথের বিক্ষোভে নামার আহ্বান জানাচ্ছি।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102