সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় ‘দৈনিক উত্তরা নিউজ’-এর নাম ও লোগো ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক আইডি থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি দায়ের করেছে উত্তরা নিউজ কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানায়, জিডিতে সে সকল ভুয়া আইডি থেকে এ ধরণের অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে সেসব আইডি-একউন্টের লিংক যুক্ত করা হয়েছে। এসব আইডি হলো-
Sadia Rahman (একাউন্ট লিংক- https://www.facebook.com/profile.php?id=100094216452585)
উত্তরা নিউজ (একাউন্ট লিংক- https://www.facebook.com/profile.php?id=100013205160299)
উত্তরা নিউজ (একাউন্ট লিংক- https://www.facebook.com/profile.php?id=61579800097782)
ভবিষ্যতে এসব ভুয়া আইডি ও একাউন্ট পরিহার করতে সকলকে অনুরোধ জানিয়েছে দৈনিক উত্তরা নিউজ কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানায়, ফেসবুকে উত্তরা নিউজের নাম ও লোগো ব্যবহার করে কারো বিরুদ্ধে অপ-প্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো সম্পূর্ণ উত্তরা নিউজ এর নীতি ও কর্মপরিপন্থী। যা উত্তরা নিউজের ভাবমূর্তি ক্ষুন্নের শামিল বলেও জানানো হয়েছে। ভবিষ্যতে উত্তরা নিউজের নাম/ লোগো ব্যবহার করে যে কোন অপরাধমূলক কর্মকাণ্ড পরিলক্ষিত হলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে উত্তরা নিউজ সুনামের সাথে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। এলাকার সমস্যা, জনদুর্ভোগ, অপরাধ ইত্যাদি বিষয়ে দায়িত্ব ও নিষ্ঠার সাথে নিয়মিত সংবাদ প্রকাশ করায় ঢাকা-১৮ আসন অর্থাৎ বৃহত্তর উত্তরাজুড়ে দৈনিক উত্তরা নিউজ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।