বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরা নিউজের লোগো ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য প্রচার, থানায় জিডি স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ ডেপুটি স্পিকারের এপিএস হিসেবে নিয়োগ পেলেন মীর্জা সালমান সংসদ কমিটির ৩য় বৈঠক, নানা এজেন্ডা উত্থাপন ডিএমপি উত্তরা বিভাগের নতুন ডিসি মির্জা তারেক আহমেদ বেগ জমি থেকে শ্যালোমেশিন সরিয়ে না নেওয়ায় হত্যা জ্বালানি তেলের দাবিতে ইউএনও অফিসের সামনে জেলেদের অবস্থান চাঁদপুরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রাইভেট কারের ধাক্কায় রিকশায় খুলনা ভার্সিটির ছাত্রী নিহত তেলের সংকটে বিপাকে জনজীবন, খুলনায় ফিলিং স্টেশনে পুলিশের সামনে মারামারি

উত্তরা নিউজের লোগো ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য প্রচার, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

জাতীয় দৈনিক উত্তরা নিউজ এর নাম ও লোগো ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে কিছু ফেসবুক আইডি থেকে। এ ঘটনায় উত্তরা নিউজের  পক্ষ থেকে উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

আজ (বৃহস্পতিবার) দুপুরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। জিডিতে এ ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ফেসবুক আইডি ও একাউন্ট নম্বর যুক্ত করা হয়েছে।

জানা যায়, সম্প্রতি ফেসবুকে কিছু ভুয়া আইডি ও অ্যাকাউন্ট ‘দৈনিক উত্তরা নিউজ’-এর নাম ও লোগো ব্যবহার করে ঢাকা-১৮ আসনের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও ব্যবসায়ীদের নামে সামাজিক মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। যা উত্তরা নিউজ কর্তৃপক্ষের নজরে আসায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। একই সঙ্গে উত্তরা নিউজের লোগো ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ানোয় নিন্দা জানিয়েছে উত্তরার সচেতন সাংবাদিক মহলও।

কর্তৃপক্ষ জানায়, ফেসবুকে উত্তরা নিউজের নাম ও লোগো ব্যবহার করে কারো বিরুদ্ধে অপ-প্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো সম্পূর্ণ উত্তরা নিউজ এর নীতি ও কর্মপরিপন্থী। যা উত্তরা নিউজের ভাবমূর্তি ক্ষুন্নের শামিল বলেও জানানো হয়েছে। ভবিষ্যতে উত্তরা নিউজের নাম/ লোগো ব্যবহার করে যে কোন অপরাধমূলক কর্মকাণ্ড পরিলক্ষিত হলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, উত্তরা নিউজের লোগো ব্যবহার করে অসাধুচক্রের কর্মকাণ্ডে দর্শক-পাঠকদের  বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে দৈনিক উত্তরা নিউজ কর্তৃপক্ষ। ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে উত্তরা নিউজ সুনামের সাথে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102