বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম জবই বিল প্রকল্পে নিষেধাজ্ঞা শেষে মান্দার তিন বিলে ফের মৎস্য আহরণ শুরু দুর্গাপুরে চারদিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন কেন্দুয়ায় জমি বিরোধের জেরে ষাটোর্ধ্ব ব্যক্তির মৃত্যু, ঘিরে রহস্য কান্দিউড়া ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক মো. নজরুল ইসলাম সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু : ছিনতাইকৃত মালামালসহ গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে বাস দুর্ঘটনার সংবাদ সংগ্রহে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ জাহাঙ্গীরনগরে মাস্টার্সে সিজিপিএ- ৪.০০ পেলেন শাহরাস্তির সন্তান রাতুল শাকিল ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি টানানো নিয়ে বিতর্ক, প্রতিবাদ

নেত্রকোনায় পেট্রল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
নেত্রকোনার কেন্দুয়ায় জ্বালানি তেল বিক্রির তদারকি এবং পর্যবেক্ষণ জোরদারের লক্ষ্যে পেট্রল পাম্পগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন। শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলামের সই করা চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়।

তথ্য অনুযায়ী, কেন্দুয়ার হিমালয় ফিলিং স্টেশন নামে একটি পেট্রল পাম্প রয়েছে। এই ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা পশুসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. সাখায়াত হোসেন তারেক।

তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসি নির্ধারিত পদ্ধতি অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং প্রতিদিনের কার্যক্রমের রিপোর্ট জমা দেবেন। এ ছাড়া সার্বিক দায়িত্ব পালন করছেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম।ইউএনও মো. রিফাতুল ইসলাম বলেন, চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে হিমালয় ফিলিং স্টেশনে ডা. সাখায়াত হোসেন তারেককে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। এতে পেট্রলের তদারকি সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102