সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সিলেটে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, দুই গ্রামের সংঘর্ষে আহত ৩৫ ২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ট্রেনচালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য বেঁচে গেলেন তরুণ পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন হাফেজ আব্দুল মোমিন ১১৪ বছরের পুরোনো স্কুল ও ধর্মপল্লী রক্ষায় : ডেপুটি স্পিকারের উদ্যোগ ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল পেশাজীবীদের আস্থার ঠিকানা পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত

ভিনির ‘শত্রু’ রদ্রিকে কি দলে ভেড়াচ্ছে রিয়াল মাদ্রিদ

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
স্প্যানিশ ফুটবলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একটি প্রশ্ন, রিয়াল মাদ্রিদ কি দলে ভেড়াতে যাচ্ছে রদ্রি হার্নান্দেজকে। যাকে আবার অনেকেই ভিনিসিয়ুস জুনিয়রের ‘প্রতিদ্বন্দ্বী’ বা ‘শত্রু’ হিসেবে দেখেন!২০২৪ সালের ব্যালন ডি’অর বিতর্কের পর থেকেই রদ্রি ও ভিনিসিয়ুসকে ঘিরে আলোচনা তুঙ্গে। সেই প্রেক্ষাপটে রিয়ালের সম্ভাব্য ট্রান্সফার পরিকল্পনায় রদ্রির নাম উঠে আসায় বিষয়টি আরো চাঞ্চল্য তৈরি করেছে।মিডফিল্ড শক্তিশালী করাকে সামনে রেখে আগামী গ্রীষ্মকালীন দলবদলে বড় পরিকল্পনা করছে রিয়াল মাদ্রিদ।টনি ক্রুস ও লুকা মদ্রিচের শূন্যতা কাটাতে একজন নির্ভরযোগ্য মিডফিল্ডার খুঁজছে ক্লাবটি।এই তালিকায় রদ্রির নাম থাকলেও স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, তিনি রিয়ালের প্রধান লক্ষ্য নন। যদিও ম্যানচেস্টার সিটির এই তারকা বার্নাব্যুতে যোগ দিতে আগ্রহী, তবু রিয়াল আপাতত অন্য বিকল্পের দিকেই বেশি ঝুঁকছে।ক্লাবটি ইতিমধ্যে ভিতিনিয়া, অ্যাডাম হোয়ার্টন এবং কিস স্মিথের মতো তরুণ মিডফিল্ডারদের ওপর নজর রাখছে।ভবিষ্যতের জন্য একটি ভারসাম্যপূর্ণ মিডফিল্ড গড়াই তাদের মূল লক্ষ্য।তবে রদ্রি ও রিয়াল মাদ্রিদের সম্পর্ক এখন আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক। ব্যালন ডি’অর বিতর্কের পর যে দূরত্ব তৈরি হয়েছিল, তা অনেকটাই কমেছে। কিন্তু সেই সম্পর্ক নতুন চুক্তিতে রূপ নিচ্ছে কি না, তা এখনো অনিশ্চিত।সব মিলিয়ে, ‘ভিনির শত্রু’ রদ্রিকে দলে ভেড়ানোর গুঞ্জন থাকলেও, বাস্তবে রিয়াল মাদ্রিদ এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো যত ঘনিয়ে আসবে, ততই পরিষ্কার হবে লস ব্লাঙ্কোসদের আসল টার্গেট কে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102