শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ডব্লিউটিও সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বগুড়ার মহাস্থানগড়ে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র হাদি হত্যার দুই আসামিকে ১১ দিনের রিমান্ডের নির্দেশ দিল্লি আদালতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা বিকেলে, বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী মিরপুরে যুবদল নেতা কিবরিয়া হত্যায় দুই ‘শুটার’ গ্রেপ্তার : র‍্যাব টাঙ্গাইলে মোটরসাইকেলসহ ভুয়া পুলিশ গ্রেপ্তার নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন র‍্যাপার বালেন্দ্র শাহ ভিনির ‘শত্রু’ রদ্রিকে কি দলে ভেড়াচ্ছে রিয়াল মাদ্রিদ শাকিব খানের জন্মদিনে আসছে ‘রকস্টার’র ফার্স্টলুক বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

শাকিব খানের জন্মদিনে আসছে ‘রকস্টার’র ফার্স্টলুক

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
ঢালিউড সুপারস্টার শাকিব খান-এর ভক্তদের জন্য আসছে নতুন চমক। তার জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রকস্টার’ এর ফার্স্টলুক।এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত ‘প্রিন্স’ এর ধারাবাহিকতায় আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নতুন সিনেমার কাজও শুরু করেছেন তিনি। সব কিছু ঠিক থাকলে আগামী কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘রকস্টার’।বর্তমানে মালয়েশিয়ায় চলছে ছবিটির শুটিং।ছবিটি পরিচালনা করছেন আজমান রুশো। তিনি জানিয়েছেন, শনিবার (২৮ মার্চ) শাকিব খানের জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হবে সিনেমাটির ফার্স্টলুক।নির্মাতা বললেন, ‘খুব বেশি ট্রেন্ডি একজন রকস্টার লুক আমরা দেখাব, যিনি বিলং করেন এই সময়ে।তিনি একজন রক মিউজিশিয়ান, নিজে গান লেখেন এবং নিজেই কম্পোজিশন করেন। এই আইডিয়া থেকে আমরা রকস্টার ক্যারেক্টার ডিজাইন করেছি। আগামীকাল তার (শাকিব খান) জন্মদিন উপলক্ষ্যে আমরা এটি সবার জন্য প্রকাশ করব।’জানা গেছে, প্রায় তিন দশকের ক্যারিয়ারে এই প্রথমবার ভিন্নধর্মী এমন চরিত্রে দেখা যাবে শাকিব খানকে।‘রকস্টার’-এর গল্প, নির্মাণশৈলী এবং লুক—সবকিছুতেই আনা হচ্ছে নতুনত্ব। এমনকি শুটিংয়ের আগে গিটার শেখার জন্য বিশেষ অনুশীলনও করেছেন তিনি।ছবিটিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে সাবিলা নূর এবং দ্বিতীয় নায়িকা হিসেবে থাকছেন তানজিয়া জামান মিথিলা। ছবিটির চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিব স্বাধীন, যিনি এর আগে ‘বনলতা এক্সপ্রেস’, ‘উৎসব’, ওয়েব সিরিজ ‘কাইজার’ ও ওয়েব ফিল্ম ‘মাইনকার চিপায়’-এর জন্য পরিচিত।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102