রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরলেন হাসনাত আবদুল্লাহ দেশের সকল নাগরিকের নিরাপত্তার দায়িত্ব আপনার: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের তুমুল মারামারি ৩৫ কাঠা জমির বিরোধ থেকেই সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রী ‘সমমনা দোকানদার সমিতির’ সাইনবোর্ড ভাঙল এনসিপির কর্মীরা রাবির হলে ঘুমন্ত অবস্থায় শিক্ষার্থীকে সাপের দংশন কেইনের পেনাল্টি মিস, ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন বগুড়া বিনিয়োগকারী রোডশো ২০২৬ চাঁদা না দেওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

টিমোথি ও জেনডায়ার সঙ্গে ‘ডুন থ্রি’-তে ফিরছেন রবার্ট প্যাটিনসন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
বিশ্বখ্যাত সায়েন্স ফিকশন চলচ্চিত্র সিরিজ ‘ডুন’-এর তৃতীয় ও শেষ কিস্তি নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। সম্প্রতি অভিনেতা টিমোথি চালামেটের সামাজিক মাধ্যমে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করেছেন। পরিচালক ডেনিস ভিলেনিউভের এই মহাকাব্যিক ট্রিলজির সমাপ্তি ঘিরে এখন দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা।‘ডুন : পার্ট থ্রি’-তে যেমন চেনা মুখগুলো ফিরছেন, তেমনি যুক্ত হচ্ছেন নতুন কিছু বড় তারকা।টিমোথি চালামেটের পাশাপাশি ‘চানি’ চরিত্রে ফিরছেন জেনডায়া। এ ছাড়াও ‘ডানকান আইডাহো’ চরিত্রে ফিরছেন জেসন মোমোয়া। এই কিস্তিতে খলনায়ক ‘স্কাইটেল’-এর চরিত্রে দেখা যাবে ‘দ্য ব্যাটম্যান’ খ্যাত অভিনেতা রবার্ট প্যাটিনসনকে। রাজকুমারী ইরুলান চরিত্রে ফ্লোরেন্স পিউ ও লেডি মার্গো চরিত্রে লেয়া সেদু-র ভূমিকা এবার আরো বড় হবে।আগামী ১৮ই ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে ‘ডুন ৩’। মজার ব্যাপার হলো, একই দিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে মার্ভেলের আলোচিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। ফলে বক্স অফিসে এক বিশাল লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102