সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সিলেটে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, দুই গ্রামের সংঘর্ষে আহত ৩৫ ২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ট্রেনচালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য বেঁচে গেলেন তরুণ পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন হাফেজ আব্দুল মোমিন ১১৪ বছরের পুরোনো স্কুল ও ধর্মপল্লী রক্ষায় : ডেপুটি স্পিকারের উদ্যোগ ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল পেশাজীবীদের আস্থার ঠিকানা পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত

ভুল হাঁটুতে চিকিৎসা নিয়ে মুখ খুললেন এমবাপ্পে

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে অবশেষে তার চোট নিয়ে ছড়ানো ‘ভুল হাঁটুতে চিকিৎসা’ বিতর্ক নিয়ে মুখ খুলেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই।সম্প্রতি ইউরোপের বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়, রিয়াল মাদ্রিদ নাকি গত ডিসেম্বরে এমবাপ্পের বাম হাঁটুর চোট থাকা সত্ত্বেও ভুল করে তার ডান হাঁটু পরীক্ষা করেছিল। বিষয়টি নিয়ে ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।তবে এক সংবাদ সম্মেলনে এসব দাবি সরাসরি উড়িয়ে দেন এমবাপ্পে। তার ভাষায়, ‘ভুল হাঁটুতে পরীক্ষা করা হয়েছে, এই খবরটি একেবারেই মিথ্যা।’যদিও এই বিভ্রান্তির পেছনে যোগাযোগের ঘাটতিকে আংশিক দায়ী করেছেন তিনি। এমবাপ্পে বলেন,‘সম্ভবত আমি নিজেও কিছুটা দায়ী।কারণ সবকিছু পরিষ্কারভাবে ব্যাখ্যা না করলে ভুল ব্যাখ্যার সুযোগ তৈরি হয়।’

গত ডিসেম্বরে বাম হাঁটুতে চোট পাওয়ার পর কিছু ম্যাচ খেললেও পরে প্রায় সাড়ে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয় এই ফরোয়ার্ডকে। পুনর্বাসন শেষে সম্প্রতি তিনি দলে ফিরেছেন এবং শেষ কয়েকটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছেন।এমবাপ্পে আরো জানান, ক্লাবের সঙ্গে তার যোগাযোগে কোনো সমস্যা ছিল না।‘রিয়াল মাদ্রিদের সঙ্গে আমার যোগাযোগ সবসময়ই পরিষ্কার ছিল, পুনর্বাসনের সময়ও,’—যোগ করেন তিনি।চোটের সময়টা মানসিকভাবে কঠিন ছিল বলেও স্বীকার করেছেন এই তারকা ফুটবলার। তিনি বলেন, ‘অনেক হতাশা, রাগ আর দুশ্চিন্তার মধ্যে দিয়ে যেতে হয়েছে। একসময় মনে হচ্ছিল, কী হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তবে এখন সব ঠিক আছে।বর্তমানে ফ্রান্স দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এমবাপ্পে। সামনে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স। তবে কোচ এখনো নিশ্চিত করেননি, তাকে শুরুর একাদশে রাখা হবে কি না।এদিকে, এমবাপ্পে চোটে থাকাকালীন সময়েও দারুণ পারফরম্যান্স করেছে রিয়াল মাদ্রিদ। ম্যানচেস্টার সিটিকে চ্যাম্পিয়নস লিগে হারানোসহ গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে জয় তুলে নেয় তারা। দলের এমন পারফরম্যান্সে সন্তুষ্ট এই ফরাসি তারকা।‘আমরা মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে আছি। আমাকে ছাড়া দল ভালো খেলছে—এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ,’ বলেন এমবাপ্পে।গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করেও কোনো আক্ষেপ নেই তার। বরং সামনে তাকাতেই বেশি আগ্রহী তিনি। ‘আমি অতীত নিয়ে পড়ে থাকি না। এখন আমি পুরোপুরি ফিট এবং মাঠে নামার জন্য প্রস্তুত।’সবশেষে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে খেলার ব্যাপারে আশাবাদী এমবাপ্পে বলেন, ‘আমি প্রস্তুত। দল চাইলে সেরা একাদশেও থাকতে পারি।’

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102