বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

উত্তরা অফিসার্স ক্লাবে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস পালন

ইমাম হাসান, উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

যথাযথ মর্যাদায় রাজধানীর উত্তরায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন করেছে উত্তরা অফিসার্স ক্লাব কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উত্তরা ১৫ নম্বর সেক্টরে অবস্থিত উত্তরা অফিসার্স ক্লাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে বীর শহিদদের স্মরণ করা হয়।

আয়োজনে বক্তারা বলেন,স্বাধীনতা কোনো একদিনের অর্জন নয়—এটি রক্ষা করতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। তারা তরুণদের উদ্দেশ্যে বলেন, শহীদদের আত্মত্যাগের ইতিহাস জানতে হবে এবং সেই আদর্শ থেকে শিক্ষা নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।

উত্তরা অফিসার্স ক্লাবের সভাপতি ও যুগ্ম সচিব (অব.) মোঃ মাহমুদুল হকের সভাপতিত্বে আয়োজনটিতে বক্তব্য রাখেন অধ্যাপক ড. ইয়াসমিন আহমেদ। তিনি বলেন,,স্বাধীনতার শহীদরা নিজেদের জীবন দিয়ে আমাদের জন্য একটি স্বাধীন দেশ এনে দিয়েছেন। তাদের এই আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। আমাদের প্রত্যেককে নিজের অবস্থান থেকে সততা, দায়িত্ববোধ ও দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে। তাহলেই আমরা সত্যিকারের অর্থে শহীদদের প্রতি সম্মান জানাতে পারব।

বক্তব্যে উত্তরা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ড. শাহনওয়াজ দিলরুবা খান বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের শুধু গর্বের নয়, দায়িত্বেরও প্রতীক। শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে তাদের আদর্শ বাস্তব জীবনে ধারণ করাই হবে আমাদের মূল করণীয়।

মহান স্বাধীনতা দিবসের আয়োজনে আরো বক্তব্য রাখেন—মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম,  শিপিং কর্পোরেশন অব বাংলাদেশের জিএম ও শিপ ক্যাপ্টেন (অব.) ক্যাপ্টেন মোঃ মিজানুর রহমান চৌধুরী,  রাজউকের পরিচালক (অব.) বীর মুক্তিযোদ্ধা সৈয়দা মনিরা আক্তার খাতুন,  অতিরিক্ত সচিব ও ডিপ্লোম্যাট (অব.) এএফএম ইয়াহিয়া চৌধুরী,  জনতা ব্যাংকের জিএম (অব.) বীর মুক্তিযোদ্ধা লায়ন আকরাম হোসাইন,  ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ (অব.) প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ,  বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (অব.) বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ তালুকদার,  বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের জিএম (অব.) বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদুল আলম প্রমুখ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় দিবসগুলো কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে এর প্রকৃত তাৎপর্য বুঝে কাজ করতে হবে। দেশপ্রেম, সততা ও দায়িত্ববোধ নিয়ে সমাজ ও রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তারা।

এর আগে সকাল ৮টায় ক্লাবের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও পুস্পস্তবক অর্পণ করে শহিদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102