বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

বরিশালে বঙ্গবন্ধুর জন্মদিন পালন, মোটরবাইকের শব্দে কেক ফে‌লে পালালেন ছাত্রলীগকর্মীরা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
ফাঁকা রাস্তার ধারে ব্যানার টাঙিয়ে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করছিলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা। শেখ হা‌সিনা সংগ্রাম প‌রিষ‌দের ব‌্যানা‌রে চল‌ছিল এ আয়োজন। পরে কয়েকটি মোটরবাইকের তাদের দিকে এগিয়ে আসলে কেক, ব্যানার ফেলে পালিয়ে যান তারা।মঙ্গলবার (১৭ মার্চ) রাত সা‌ড়ে ৯টার দিকে বরিশাল নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোডের কুদঘাটার মোল্লা বাড়ির সামনে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, রাতের আঁধারকে আড়াল করেই সড়কের ওপর ছোট পরিসরে জন্মদিনের আয়োজন করা হয়েছিল। ব্যানার টাঙিয়ে ‘আমরা সবাই মুজিব সেনারা’ স্লোগানও চলছিল। এমন সময় খবর পেয়ে বিএনপির একদল নেতাকর্মী মোটরসাইকেলে করে সেখানে পৌঁছান। তাদের উপস্থিতি টের পেতেই হুড়োহুড়ো করে দ্রুত ঘটনাস্থল ত‌্যাগ ক‌রেন।প‌ড়ে থা‌কে শুধু একটি কেক আর ব্যানার। তাদের অর্ধকাটা কেক ‌নি‌জেরা ভাগ ক‌রে খান স্থানীয় লোকজন। কেক ফে‌লে পালা‌নোর পর ঘটনাস্থ‌লের সেই ভি‌ডিও ছ‌ড়ি‌য়ে প‌ড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে শহীদ মিনারের সামনে ব্যানার টাঙিয়ে ইফতার মাহফিলের আরেটি ভিডিওসামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।ভিডিওতে দেখা যায়, সেখা‌নে ইফতার ও দোয়া আর মোনাজাত করতে দেখা যায় কিছু লোকজনকে। তবে সেটি নগরীর কোন এলাকায়, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এমন‌কি ভি‌ডিও‌টি‌তে কোন স্থা‌ন পরিচিত না থাকায় কোন এলাকার সেটি জানা যায়নি।২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দীন হাওলাদার বলেন, ‘‘আমরা ঘটনাস্থলে পৌঁছাতেই তারা পালিয়ে যায়। কেক আর ব্যানার ফেলে রেখে যায়।খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে উপ‌স্থিত কোতয়ালী মডেল থানার উপপরিদর্শক দেব সরকার জানান, ৯৯৯ নম্ব‌রে ফোন পেয়ে গিয়ে তারা একটি কেক ও একটি ব্যানার জব্দ করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102