মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর ছুটির দিনে অফিসে প্রধানমন্ত্রী, ‘কৃষক কার্ড’ চালুর অগ্রগতি নিয়ে সভা কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী যেভাবে অল্পের জন্য প্রাণে বাঁচলেন মোজতবা খামেনি, জানাল দ্য টেলিগ্রাফ সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদের সম্ভাব্য তারিখ রাষ্ট্রপতির ভাষণের ওপর ৫০ ঘণ্টা আলোচনার দাবি জানিয়েছে বিরোধী দল : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে আরো বন্ধুত্ব চান জামায়াত আমির জাতি গঠনে প্রয়োজন মেধাবী ও চরিত্রবান তরুণ প্রজন্ম : জামায়াত আমির ঈদের ছুটিতে মেট্রো রেল চলাচলের সূচি প্রকাশ অপরিচিত ব্যক্তির আনাগোনায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের

জাতি গঠনে প্রয়োজন মেধাবী ও চরিত্রবান তরুণ প্রজন্ম : জামায়াত আমির

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জাতি গঠনে  মেধাবী ও চরিত্রবান তরুণ প্রজন্ম প্রয়োজন। আমরা মেধা চাই, কিন্তু কোনো অসৎ মেধা চাই না। আমরা চাই মেধাবী চরিত্রবান তরুণ, যাদের অন্তরে থাকবে দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা এবং সবার প্রতি শ্রদ্ধাবোধ।’সোমবার বিকেলে গাজীপুরের তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।প্রাক্তন শিক্ষার্থী, আলেম-উলামা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের উপস্থিতিতে অনুষ্ঠান পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।ডা. শফিকুর রহমান বলেন, ‘পবিত্র মাহে রমজান মানুষকে আত্মশুদ্ধি, নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেয়। ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় এই মূল্যবোধগুলো বাস্তবায়িত হলে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। সমাজে যত বেশি ঈমানদার ও মুত্তাকি মানুষের সংখ্যা বাড়বে, সমাজ তত বেশি সুস্থ ও সুন্দর হবে।আর যদি এই সংখ্যা কমে যায়, তাহলে সমাজ ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়ে ধ্বংসের পথে এগিয়ে যাবে।’জামায়াত আমির আরো বলেন, ‘তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছিল ঈমানদার, দেশপ্রেমিক ও দক্ষ নেতৃত্ব তৈরির লক্ষ্য নিয়ে। আলহামদুলিল্লাহ, সেই স্বপ্ন পূরণের পথে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আজকের এই অ্যালামনাই সমাবেশ সেই অগ্রযাত্রারই একটি প্রমাণ।এ সময় তিনি জুলাই আন্দোলনে শহীদ পাঁচজন ছাত্রের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের জন্য কল্যাণ কামনা করে বলেন, জাতীয় সংসদে এই প্রতিষ্ঠানের তিনজন গর্বিত শিক্ষার্থী জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দেশসেবার সুযোগ পেয়েছেন। এই প্রতিষ্ঠান থেকে যারা নেতৃত্বের আসনে পৌঁছেছেন এবং ভবিষ্যতে যারা উঠে আসবেন, তারাই আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। মিল্লাত গঠনের পথে সামাজিক ও রাষ্ট্রীয় অঙ্গনে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নেতৃত্ব দেবে-এটাই প্রত্যাশা।ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষা ও গবেষণা একটি প্রতিষ্ঠানের প্রাণ। শিক্ষকরা সেই প্রতিষ্ঠানের ইঞ্জিন আর ছাত্ররা সেই ইঞ্জিনের কাঁচামাল।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102