শনিবার, ০২ মে ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পত্রিকা হকার ও তার ছেলের পাশে দাঁড়ালেন – ডেপুটি স্পীকার হজক্যাম্প হতে সৌদি রিয়াল চুরির ঘটনায় গ্রেফতার ২, সাড়ে ১৭ হাজার রিয়াল উদ্ধার বুদ্ধ পূর্ণিমায় শান্তি ও সম্প্রীতির বার্তা এলজিআরডি মন্ত্রীর নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার ৩ শতাংশ, খালাস ৭০ শতাংশ কক্সবাজার থেকে ২০ হাজার ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিলেন পুলিশ সদস্য, পথে আটক সমুদ্রসৈকতে গোসল করতে নেমে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু উত্তরায় বাবার সামনে থেকে মেয়েকে অপহরণ, ৯ দিন পর গাজীপুর থেকে উদ্ধার উত্তরায় গভীর রাতে অটোরিক্সা থামিয়ে ডাকাতি, প্রাইভেটকারসহ গ্রেপ্তার ১ ফুটপাতের মৃত্যু পরোয়ানা: দখলদারিত্বকে আইনি বৈধতা দেওয়ার আত্মঘাতী মহোৎসব দুর্গাপুর সীমান্তে বিজিবি-বিএসএফ‘র উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

অবসর নিলেন আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা গোলরক্ষক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
আর্জেন্টিনার ইতিহাসে সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলা গোলরক্ষক সের্হিও রোমেরো (চিকিতো) ৩৯ বছর বয়সে পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছেন। প্রায় দুই দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনে এবার কোচিংয়ে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।আর্জেন্টাইন ক্রীড়া সাংবাদিক ফেদে ক্রিস্তোফানেল্লির তথ্য অনুযায়ী, ইতিমধ্যে নিজের কোচিং স্টাফও গুছিয়ে ফেলেছেন রোমেরো। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই পুরোপুরি কোচিং পেশায় যুক্ত হবেন এই অভিজ্ঞ গোলরক্ষক।ক্যারিয়ারের শেষদিকে খেলোয়াড় হিসেবে চালিয়ে যেতে আগ্রহী ছিলেন রোমেরো। এমনকি রেসিং ক্লাব-এ ফাকুন্দো কাম্বেসেসের ব্যাকআপ হিসেবেও খেলতে রাজি ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সেই সুযোগ আর হয়নি। আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে কোপা আর্জেন্টিনাতে খেলেছেন নিজের শেষ ম্যাচ।

রোমেরো জাতীয় দলের হয়ে মোট ৯৬টি ম্যাচ খেলেছেন, যা আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ। তার ক্যারিয়ারের সেরা মুহূর্ত আসে ২০১৪ ফিফা বিশ্বকাপ-এ। সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে দুটি পেনাল্টি ঠেকিয়ে দলকে ফাইনালে তুলেছিলেন তিনি। সেই ম্যাচেই সতীর্থ হাভিয়ের মাসচেরানো তাকে বলেছিলেন, ‘আজ তুমি নায়ক হয়ে গেলে।’ তবে ফাইনালে লড়াই করে হেরে যাওয়ায় সে যাত্রায় আর বিশ্বকাপ ঘরে তুলতে পারেনি মেসিবাহিনী। এছাড়া, ২০১৫ ও ২০১৬ কোপ আমেরিকায়ও তিনি ছিলেন পোস্টের নিচে। ওই দুটি টুর্নামেন্টেও রানার্সআপ হয়েছিল আর্জেন্টিনা। এর আগে বয়সভিত্তিক দলেও সফল ছিলেন রোমেরো। ২০০৭ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জয়ের পাশাপাশি ২০০৮ বেইজিং অলিম্পিক-এ স্বর্ণপদকও জিতেছিলেন তিনি।

ক্লাব ফুটবলে রোমেরোর পথচলা শুরু রেসিং ক্লাব থেকে। এরপর ইউরোপে পাড়ি জমিয়ে খেলেছেন এজেড আলকমার, স্যাম্পদোরিয়া, মোনাকো ও ম্যানচেস্টার ইউনাইটেড-এর মতো ক্লাবে।ম্যানচেস্টার ইউনাইটেডে ব্যাকআপ গোলরক্ষক হয়েও নিজেকে নির্ভরযোগ্য প্রমাণ করেন তিনি। বিশেষ করে ২০১৭ উয়েফা ইউরোপা লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রোমেরো।ইউরোপে তার শেষ ক্লাব ছিল ইতালির ভেনেজিয়া। এরপর দেশে ফিরে ক্যারিয়ারের ইতি টানেন এই অভিজ্ঞ তারকা।কোচিং নিয়েই নিজের ভবিষ্যৎ দেখছেন রোমেরো। এর আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, নতুন এই পথচলার জন্য তিনি প্রস্তুত এবং এটি তার জন্য একটি সুন্দর অভিজ্ঞতা হতে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102