সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উত্তরা স্কয়ার মার্কেটে তাণ্ডব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার -কৃষিমন্ত্রী আজ থেকে বিমানবন্দর স্টেশনে থামবে না ঢাকাগামী ৯ ট্রেন খিলক্ষেতে ডেসকোর কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তিন কর্মীর মৃত্যু ৪২ জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগ, জামায়াতের প্রতিবাদ সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই জানতে চাওয়া হবে : নাহিদ ইসলাম বিএনপি যা প্রতিশ্রুতি দেয় তা বাস্তবায়ন করে নদী দখলকারীরা জোচ্চোর ও দুষ্কৃতকারী : কৃষিমন্ত্রী শীর্ষ ১০ তারকাকে ছাড়াই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড বেকহামের ২৬ বছরের রেকর্ড ভাঙলেন ব্রুনো

আজ থেকে বিমানবন্দর স্টেশনে থামবে না ঢাকাগামী ৯ ট্রেন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখা এবং শিডিউল বিপর্যয় এড়াতে ঢাকাগামী ৯টি আন্তঃনগর ট্রেনের ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। সিদ্ধান্তটি আজ থেকে কার্যকর হয়েছে এবং ঈদের আগের দিন পর্যন্ত বহাল থাকবে। সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় জানানো হয়, আজ থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, চিলাহাটি এক্সপ্রেস ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেনগুলো ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দেবে না।একইসঙ্গে বিমানবন্দর স্টেশন থেকে ঢাকাগামী এবং ঢাকা স্টেশন থেকে বিমানবন্দরগামী কোনো আন্তঃনগর ট্রেনের টিকিট দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।এদিকে সুন্দরবন এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস, জাহানাবাদ এক্সপ্রেস, রূপসী বাংলা এক্সপ্রেস ও নকশীকাঁথা কমিউটার ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের শহরতলি প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করবে। বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ বড় স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।জিআরপি, আরএনবি, বিজিবি, র‍্যাব ও স্থানীয় পুলিশের সহযোগিতায় টিকিটবিহীন যাত্রীদের স্টেশনে প্রবেশ ঠেকাতে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা নেওয়া হয়েছে।এ ছাড়া নাশকতা প্রতিরোধে চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে নজরদারি বাড়ানো হয়েছে। আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মীদের তৎপরতার পাশাপাশি র‍্যাব, বিজিবি ও স্থানীয় পুলিশের সমন্বয়ে যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমনের ব্যবস্থা নেওয়া হয়েছে।অন্যদিকে ঈদ উপলক্ষে ঈদের আগে ১০ দিন এবং ঈদের পরের ১০ দিন ট্রেনে কোনো সেলুনকার সংযোজন করা হবে না বলেও জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102