রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট, ইতিহাসে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার মাদক-অস্ত্র সন্দ্বীপের চরে বিপদে পড়া কচ্ছপ উদ্ধার সাগরে অবমুক্ত মাতারবাড়ী পৌঁছে নির্ধারিত কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার

বেকহামের ২৬ বছরের রেকর্ড ভাঙলেন ব্রুনো

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
অ্যাস্টন ভিলার বিপক্ষে গতরাতের ম্যাচে দুটি অ্যাসিস্ট করে নতুন ইতিহাস গড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। এই দুই অ্যাসিস্টের মাধ্যমে প্রিমিয়ার লিগের এক মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড ভেঙেছেন তিনি। এতদিন এই রেকর্ডটি ছিল ক্লাব কিংবদন্তি ডেভিড বেকহামের দখলে।ম্যাচে ব্রুনো ফার্নান্দেজের কর্নার থেকে প্রথম গোলটি করেন কাসেমিরো।পরে তার নিখুঁত থ্রু পাস থেকে গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডকে জয়ের পথে এগিয়ে দেন ম্যাথিউস কুনহা। এই দুই অ্যাসিস্টের ফলে চলতি মৌসুমে ফার্নান্দেজের মোট অ্যাসিস্ট দাঁড়িয়েছে ১৬টিতে।এর মাধ্যমে তিনি ভেঙে দিয়েছেন ডেভিড বেকহামের ১৯৯৯-২০০০ মৌসুমে করা ১৫ অ্যাসিস্টের ক্লাব রেকর্ড। এখনো মৌসুমের বেশ কয়েকটি ম্যাচ বাকি থাকায় এই সংখ্যা আরো বাড়ানোর সুযোগ রয়েছে পর্তুগিজ মিডফিল্ডারের সামনে।রেকর্ড গড়ার পর ফার্নান্দেজ বলেন, ‘আমি বেশি গর্বিত কারণ আমি এটা আমার সতীর্থদের সাহায্য করতে গিয়ে করেছি। তাদের আনন্দ দিতে পারাটা আমার জন্যও আনন্দের। আমি যে পজিশনে খেলি সেখানে থেকে গোল করতে সহায়তা করতে পারা আমাকে খুবই খুশি করে।’তিনি আরও বলেন, ‘এটা আমার জন্য বড় অর্জন।তবে মৌসুম শেষে দল যদি শীর্ষস্থানে থাকতে পারে, সেটাই হবে সবচেয়ে বড় সাফল্য।’ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ মাইকেল ক্যারিকও প্রশংসায় ভাসিয়েছেন তার অধিনায়ককে। ক্যারিক বলেন, ‘গোল করা হোক বা গুরুত্বপূর্ণ পাস দেওয়া, ব্রুনো সবসময়ই দলের জন্য এগিয়ে আসে। অনুশীলন থেকে শুরু করে ম্যাচ, সব জায়গাতেই সে নিজেকে প্রমাণ করে।’প্রিমিয়ার লিগে ছয় বছরের কিছু বেশি সময়ে ফার্নান্দেজ ইতোমধ্যে ৬৭টি অ্যাসিস্ট করেছেন।একই সঙ্গে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ক্লাবের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন তিনি।অ্যাস্টন ভিলার বিপক্ষে এই জয়ের ফলে ক্যারিকের অধীনে টানা পঞ্চম হোম জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বর্তমানে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রেড ডেভিলরা।এদিকে চলতি মৌসুমে ফার্নান্দেজের সামনে আরেকটি বড় রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে। প্রিমিয়ার লিগের এক মৌসুমে সর্বোচ্চ ২০ অ্যাসিস্টের রেকর্ড রয়েছে থিয়েরি অঁরি (২০০২-০৩) ও কেভিন ডি ব্রুইনের (২০১৯-২০) দখলে। মৌসুমে এখনো আটটি ম্যাচ বাকি থাকায় সেই রেকর্ড ছোঁয়ার সুযোগ রয়েছে ইউনাইটেড অধিনায়কের সামনে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102