বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA জুলাই গণঅভ্যুত্থানে উত্তরায় সর্বকনিষ্ঠ শহীদ জাবির ইব্রাহীম: এক শিশুর রক্তে লেখা ইতিহাস রাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা, যা জানাল আবহাওয়া অধিদপ্তর জুলাই গণঅভ্যুত্থানের অমর প্রতীক শহীদ মীর মুগ্ধ উত্তরা আজমপুরের রক্তাক্ত স্মৃতি: শহীদ তানভীনের অপূর্ণ স্বপ্ন জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজপথে নামার হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
আগামীকাল রবিবারের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে ১১ দল। একই সঙ্গে বিএনপি সরকার ক্ষমা পাবে না বলেও মন্তব্য করেন ১১ দলীয় জোটের মুখপাত্র হামিদুর রহমান আযাদ।শনিবার (১৪ মার্চ) মগবাজারে ১১ দলীয় লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ হুঁশিয়ারি দেন তিনি।হামিদুর রহমান আযাদ বলেন, ‘রবিবার সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনে নামবে ১১ দল।তিনি আরো বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অনীহা, অনিচ্ছা স্পষ্ট। জাতীয় সংসদে রাষ্ট্রপতিকে ভাষণ দিতে দিয়ে সংসদকে কলুষিত করেছে বিএনপি।’ এ ছাড়া সিটি করপোরেশন প্রশাসক বসিয়ে আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার পাঁয়তারা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।আযাদ বলেন, ‘জনগণ আশা করেছিল সুষ্ঠু অবাধ নির্বাচন হবে।কিন্তু জনগণের ভোটাধিকারের প্রতিফলন হয়নি। জনআকাঙ্ক্ষার নির্বাচন হয়নি।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102