তিন কার্গো এলএনজি কিনবে সরকার
অনলাইন ডেস্ক
-
আপডেট টাইম:
বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
তিন কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করার অনুমোদন দিয়েছে সরকার। এটির জন্য মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৬৫৪ কোটি ৫৪ লাখ ৬৩ হাজার ২৮০ টাকা। বুধবার (১১ মার্চ) এক বৈঠকে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ অনুমোদন দেন।যুক্তরাজ্যের মের্সাস টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে ২০২৬ সালের ৫-৬ এপ্রিল সময়ের জন্য এক কার্গো এলএনজি আনা হবে।এর ব্যয় ধরা হয়েছে ৯০৭ কোটি ৮৪ লাখ ৬৪ হাজার ৩০৪ টাকা। প্রতি এমএমবিটিইউ দাম ২১.৫৮ মার্কিন ডলার।দক্ষিণ কোরিয়ার পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে ৯-১০ এপ্রিল এবং ১২-১৩ এপ্রিল সময়ের জন্য আরো দুই কার্গো এলএনজি আনা হবে। প্রতিটি কার্গোর ব্যয় ধরা হয়েছে ৮৭৩ কোটি ৩৪ লাখ ৯৯ হাজার ৪৮৮ টাকা।প্রতি এমএমবিটিইউ দাম ২০.৭৬ মার্কিন ডলার। এ ছাড়া একই সভায় পাম তেল ও রাইস ব্রাণ তেল আমদানির অনুমোদনও দেওয়া হয়েছে।
নিউজটি শেয়ার করুন..
-
-
-
- Print
- উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..