বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় বুধবার সকালে রাজধানীর গুলিস্তান এলাকা তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। জানা যায়, বুধবার সকালে গুলিস্তান স্টেডিয়ামের সামনে থেকে ঢাকা-টুঙ্গিপাড়া ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা ২০২৬’ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন অধ্যাপক আ ক ম জামাল।পরে সেই পদযাত্রায় অংশ নেন জামাল উদ্দিন। সেখান থেকে পুলিশ তাকে আটক করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।এর আগে গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে মারধরের শিকার হয়েছিলেন আ ক ম জামাল উদ্দিনসহ পাঁচজন।পুলিশ তখন জানিয়েছিল, ফেসবুকে ‘গণকান্নার’ কর্মসূচি ঘোষণা দিয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে গেলে ‘বিক্ষুব্ধ’ জনতা তাদের মারধর করে। পরে পুলিশ তাদের উদ্ধার করে।গত বছর ১১ ডিসেম্বর দুপুরে আ ক ম জামাল, জিনাত হুদাসহ কয়েকজন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে যান। তাদের প্রবেশের খবরে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনে জড়ো হন সাধারণ শিক্ষার্থীরা।দুপুর ১টার দিকে ভবন থেকে বের হতেই ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়েরের নেতৃত্বে আ ক ম জামালকে ধাওয়া দেওয়া হয়। পরে তিনি দৌড়ে ভবনের নিচে রাস্তায় চলে যান। এ সময় সিঁড়িতে জামালকে ঝাপটে ধরে রাখার চেষ্টা করেন এবি জুবায়ের। সেখানে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তিও হয়।  ওই দিন জামাল উদ্দিনদের দৌড়ে পালানোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।ওই ভিডিওতে জুবায়েরকে বলতে শোনা যায়, ‘আপনি যেতে পারবেন না। আপনি শিক্ষার্থীদের ব্রাশফায়ার করে মেলে ফেলার কথা বলেছেন। শিক্ষার্থীদের খুন করার কথা বলছেন যারা, তারা কিভাবে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে।’ এ সময় জুবায়ের উচ্চস্বরে সহপাঠীদের পুলিশকে কল করতে বলেন। এক পর্যায়ে দৌড়ে জামাল উদ্দিনরা তাদের সঙ্গে থাকা প্রাইভেট কারে উঠে ক্যাম্পাস ত্যাগ করেন।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102