শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

শহীদদের রক্তেই জাতি জাগ্রত, সুশাসন প্রতিষ্ঠায় আল্লাহর সাহায্য প্রার্থনা : আবদুর রহমান মুসা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ৭ মার্চ, ২০২৬

‎বাংলাদেশ জামায়াতে ইসলামীর দক্ষিণখান পশ্চিম থানা উদ্যোগে পেশাজীবী, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ ২০২৬) বিকাল ৪টা ৩০ মিনিটে দক্ষিণখানের কসাইবাড়ি রেলগেটে অবস্থিত আমীর হোটেলের (২য় তলা) হলরুমে এ আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আবদুর রহমান মুসা বলেন, “আমি এসেছি আপনাদের শুকরিয়া জানাতে। আমাদের পাঁচজন শহীদ ও গণঅভ্যুত্থানের হাজারো শহীদের রক্তের বিনিময়ে সারা বাংলাদেশের ১৮ কোটি মানুষ আজ উজ্জীবিত হয়েছে। আমাদের আল্লাহর কাছে দোয়া করতে হবে, যেন তিনি আমাদের ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও সুশাসন প্রতিষ্ঠার সুযোগ করে দেন। আল্লাহ তা’আলা আমাদের দোয়া কবুল করুন।”
‎তিনি আরও বলেন, সমাজে ন্যায়, ইনসাফ ও কল্যাণ প্রতিষ্ঠার জন্য সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং নৈতিক ও আদর্শিক নেতৃত্ব গড়ে তুলতে হবে।

‎বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও উত্তরা পূর্ব জোন পরিচালক মুহাম্মদ জামালউদ্দিন যাকাতের গুরুত্ব তুলে ধরে বলেন, “যাকাত গরীবের হক। আমাদের সমাজে অনেক ধনী মানুষ আছেন যারা সঠিকভাবে যাকাত আদায় করেন না। আপনার সম্পদের মধ্যে গরীবের অধিকার রয়েছে। আপনি যদি হিসাব করে সেই যাকাত গরীবদের মাঝে বিতরণ না করেন, তাহলে তা গরীবের হক অবৈধভাবে ভক্ষণ করার শামিল।”

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য ও দক্ষিণখান পশ্চিম থানা আমীর আবু সাইদ শাহনেওয়াজ, বিমানবন্দর থানা আমীর মাওলানা এনামুল হক শিপন, উত্তরা পূর্ব থানা আমীর মাহফুজুর রহমান, দক্ষিণখান পশ্চিম থানা সেক্রেটারি হোসাইন মুরাদসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

‎আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে অংশগ্রহণকারীদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

‎ইসমাঈল হোসাইন, উত্তরা, ঢাকা

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102