বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
কোরিয়াগামী কর্মীর সাথে ১৬ লক্ষ টাকা প্রতারণার চেষ্টা: বোয়েসেল ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে চক্রের মূলহোতা আটক চার সিনেমা নিয়ে সিনেপ্লেক্সের ‘সামার বাংলা হিট ফেস্ট’ কবি নজরুল ইনস্টিটিউট পরিদর্শনে সংস্কৃতি মন্ত্রী ও প্রতিমন্ত্রী: নজরুলের সাহিত্য বিশ্বময় ছড়িয়ে দিতে উচ্চপর্যায়ের অনুবাদ কমিটি গঠন কম্বোডিয়ার সাইবার স্ক্যাম থেকে ফিরলেন আরো ৭৮ বাংলাদেশি স্থানীয় সরকার নির্বাচন ভোট দিতে পারবেন না প্রবাসীরা ‘আইনি প্রক্রিয়া ছাড়াই বাংলাভাষীদের সীমান্তে পুশইন করছে বিএসএফ’ প্রথম গোল করার পর কেন কেঁদেছেন মেসি? ভোলায় মিতু হত্যার প্ররোচনা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩ অনিয়ম-দুর্নীতির ‘হেডমাস্টার’ এজাজ শাহরাস্তিতে ধর্ষণের শিকার শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক

টঙ্গীতে মার্কেটে আগুন

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

গাজীপুরের টঙ্গী বাজারের একটি মার্কেটে লাগা আগুনে অন্তত ১৫টি দোকান পুঁড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। 

শুক্রবার (৬ মার্চ) প্রথম প্রহরে রাত ১২টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। রাত দেড়টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্র জানায়, রাত ১২টার দিকে টঙ্গী বাজারের মা সফুরউন নেছা মার্কেটে হঠাৎ আগুন লাগে। আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ার আশংকায় স্থানীয় বাসিন্দারা যার যার মত করে সাধ্যমত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কমপক্ষে ১৫টি দোকান পুঁড়ে গেছে।

টঙ্গী ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র কর্মকর্তা শাহীন আলম যুগান্তরকে বলেন, দরজা-জানালার পর্দা, থাই অ্যালুমিনিয়াম, কেমিক্যালসহ বিভিন্ন রকমের দোকান থাকায় মুহূর্তে আগুন ছড়িয়ে যায়। এতে প্রায় ১৩-১৪ টি দোকান পুড়ে যায়। আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102