বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

উত্তরা জেনারেল হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

৫ মার্চ, ১৫ রমজান ২০২৬, বৃহস্পতিবার উত্তরা জেনারেল হাসপাতাল লিমিটেডের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরে অবস্থিত সি শেল হোটেল অ্যান্ড পার্টি প্যালেসে এ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন এবং ডিজি হেলথের পরিচালক ডা. মো. শফিউর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য দেন উত্তরা জেনারেল হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মুজিবুর রহমান আকন্দ। তিনি বলেন, পবিত্র এই মাসে আমরা শুধু ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ থাকি না, রোগীদের সেবা করার মাধ্যমেও আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগ পাই। একজন অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং তার কষ্ট লাঘবের চেষ্টা করাও একটি মহান ইবাদত। তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স ও সকল স্টাফদের অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান এবং আগত সকল অতিথির প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে ডা. তারিক আমিন বলেন, রমজান হলো সহমর্মিতার মাস। ইবাদতের মাধ্যমে যেমন আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, তেমনি মানুষের সেবা করার মাধ্যমেও আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে উত্তরা ১০ নম্বর সেক্টর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মহিউদ্দিন দোয়া পরিচালনা করেন।

এ সময় উত্তরা জেনারেল হাসপাতাল লিমিটেডের পরিচালকবৃন্দ, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102