বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ মিরপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিকদের অবরোধ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া আ. লীগ নেতা মির্জা আজমের ভাইকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন ডেপুটি স্পীকারের সঙ্গে যুক্তরাজ্য এবং পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ উত্তরার দিয়াবাড়িতে ১৮ নভেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা টঙ্গীতে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের দিনব্যাপী ক্লাস পার্টি অনুষ্ঠিত হাইকোর্টে সোহেল-স্বপ্নার আপিল ও ডেথ রেফারেন্স শুনানি চলছে শীতকালীন সবজিতে স্বস্তি ফিরলেও মাছ-মাংসের বাজারে আগুন গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ চলন্ত বাস থেকে লাথি দিয়ে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, চালক-সুপারভাইজার আটক

দুর্গাপুরে ৩দিন ব্যাপি হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

নেত্রকোনার দুর্গাপুরে দ্বিতীয় বারের মতো তিনদিন ব্যাপি ‘কুরআনের আলো হিফজুল কুরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা শুরু হয়েছে। স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে ০৫ মার্চ (বৃহ:স্পতিবার) সকাল থেকে এ প্রতিযোগিতা শুরু হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) দুর্গাপুর উপজেলা ও পৌর শাখার উদ্দ্যেগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে এ প্রতিযোগিতা। গত বছর প্রথমবারের মতো এমন প্রতিযোগিতার আয়োজন করেছিল উপজেলা বিএনপি। যার ধারাবাহিকতায় এবারও দ্বিতীয়বারের মতো আরও বৃহৎ পরিসরে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার জানান, তরুণ প্রজন্মকে ইসলামের দীক্ষায় উজ্জীবিত ও অনুপ্রাণিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এমন সুস্থ প্রতিযোগিতার মধ্য দিয়ে তরুণ ও শিশু-কিশোরদের মাঝে ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতি চর্চা আরও বৃদ্ধি পাবে। দুর্গাপুরে এমন বৃহৎ পরিসরে কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও আজান প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। মাননীয় ভুমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল কে কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই, এমন সুন্দর একটি প্রতিযোগিতার ব্যবস্থা করার জন্য।

এ সময় আমন্ত্রিত মেহমান হিসেবে মুফতি মুস্তাফিজুর রহমান নোমানী, হাফেজ মোস্তফা সাহেব, হাফেজ শাহাবদ্দিন সাহেব, মাওলানা নুরুজ্জামান সাহেব, হাফেজ মজিবুর রহমান, মাওলানা জিয়াউর রহমান সহ অন্যান্য উস্তাদগণ, এন্তেজামিয়া কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মুফতী হুমায়ুন কবীর, মুফতী এনায়েত উল্লাহ, মুফতী শিব্বীর আহমেদ আকন্দ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102