শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
দক্ষিণখানের চার ওয়ার্ডে কাউন্সিলর আলোচনায় ১ ডজন নেতা নির্বাচনে ফলাফল কারচুপির রহস্য উন্মোচিত হচ্ছে : মিয়া গোলাম পরওয়ার বাগেরহাটে ব্যাংকের ভল্ট থেকে ২০০ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ বৈশ্বিক অর্থনীতির অস্থিরতা নিয়ে আইএমএফের সতর্কতা শ্রীলঙ্কার পথে আরেকটি ইরানি যুদ্ধজাহাজ, হামলার আশঙ্কা উত্তরা জেনারেল হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল দুর্গাপুরে ৩দিন ব্যাপি হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু বাংলাদেশের সাবেক কোচ এখন শ্রীলঙ্কা নারী দলের দায়িত্বে ইসরায়েলের প্রধান বিমানবন্দর চালু করার পরদিনই ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইরানে ‘হামলা না করার শর্তে’ যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিল ফ্রান্স

ইসরায়েলের প্রধান বিমানবন্দর চালু করার পরদিনই ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ৫ দিন বন্ধ থাকার পর ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর পুনরায় চালু করা হয়েছে। কিন্তু এর পর দিনই এটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।বৃহস্পতিবার (৫ মার্চ) এক বিবৃতিতে আইআরজিসি জানায়, এ দিন ভোরে প্রায় এক টন ওজনের ওয়ারহেড সংবলিত অত্যাধুনিক ‘খোররামশাহ-৪’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, ইসরায়েলের অন্যতম প্রধান নগরী তেল আবিব শহরের কেন্দ্রে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং সেখানে অবস্থিত ইসরায়েলি বিমানবাহিনীর ২৭তম স্কোয়াড্রনের ঘাঁটি লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে ক্ষেপণাস্ত্রগুলো।তবে হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।এর আগে, ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে বিমানবন্দরটি গত ২৮ ফেব্রুয়ারি বন্ধ করে দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার (৫ মার্চ) বিমানবন্দরটি পুনরায় চালু করার পর এথেন্স থেকে একটি বিশেষ বিমান প্রথমে বিমানবন্দরে অবতরণ করে। এতে বিভিন্ন দেশে আটকে থাকা ইসরায়েলি নাগরিকরা দেশে ফিরেছেন।ইসরায়েলি এয়ারলাইনসের ধারণা, বিমানবন্দর বন্ধ হওয়ার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় এক লাখ ইসরায়েলি নাগরিক আটকে পড়েছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102