বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

তলানির দলের কাছে হোঁচট খেল লিভারপুল

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ৪ মার্চ, ২০২৬

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে বর্তমানে একদম শেষ অবস্থানে দল উলভস। সেই তলানির দলের কাছেই এবার ধাক্কা খেল বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। মঙ্গলবার রাতে লিগের ম্যাচে ২-১ ব্যবধানে অল রেডদের হারিয়ে দিয়েছে উলভস।

২০২৪ সালের এপ্রিলের পর প্রিমিয়ার লিগে কখনো টানা দ্বিতীয় জয়ের দেখা পায়নি উলভস। এবার সেই খরা তারা ঘুচাল বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে, উলভসের জন্য এটা বড় প্রাপ্য ই বলা যায়।

নিজেদের আগের ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে জিতেছিল উলভস। লিভারপুলকে হারিয়ে টানা দ্বিতীয় জয়ের দেখা পেল তারা। এছাড়া লিগে এখন পর্যন্ত ৩০ ম্যাচে ২০টিতেই হেরেছে উলভস।

অন্যদিকে লিগে নবম হারের মুখ দেখল লিভারপুল। এই ম্যাচ শেষে ২৯ ম্যাচে তাদের পয়েন্ট ৪৮। তাদের ঠিক ওপরে লিগ টেবিলে চতুর্থ অবস্থানে থাকা অ্যাস্টন ভিলার পয়েন্ট ২৮ ম্যাচে ৫১। এছাড়া পয়েন্ট টেবিলের শীর্ষ তিন দল হলো আর্সেনাল, ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের পয়েন্ট যথাক্রমে ৬৪, ৫৯ ও ৫১।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102