সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

‘শুধু পর্দায় নয়, বাস্তবে নিজের কাজের দায়ও নিতে হয়’

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২ মার্চ, ২০২৬
অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় শোবিজ অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নিজেদের মত প্রকাশ করছেন দেশের বিভিন্ন তারকা ও কলাকুশলীরা। এ প্রসঙ্গে এবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন মাসুমা রহমান নাবিলা। তাঁর বক্তব্য ঘিরে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া—অনেকে একমত হয়েছেন, আবার কেউ কেউ ভিন্নমতও জানিয়েছেন।স্ট্যাটাসে নাবিলা আত্মহত্যাকে একটি ‘চরম স্বার্থপর কাজ’ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর ভাষায়, ‘দুঃখিত, আমি আত্মহত্যাকে খুবই স্বার্থপর একটি কাজ বলে মনে করি। নিজের কষ্ট যদি বাবা-মা ও সন্তানের কষ্টের চেয়ে বড় হয়ে যায় এবং সন্তানকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়ে নিজের কষ্ট থেকে মুক্তি নেওয়াই মুখ্য হয়, তাহলে তা নিঃসন্দেহে স্বার্থপরতা।’ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ববোধের বিষয়টিও সামনে এনেছেন এই অভিনয়শিল্পী।তিনি লিখেছেন, ‘নায়কোচিত আচরণ শুধু পর্দায় দেখালেই যথেষ্ট নয়; বাস্তব জীবনে পরিস্থিতি ও নিজের কাজের দায়ও নিতে হয়।’আলভী ও ইকরা দম্পতির সন্তানের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন নাবিলা। তাঁর মতে, মা ছাড়া একটি শিশুর বেড়ে ওঠা কঠিন। তিনি লিখেছেন, ‘বাচ্চাটার ভবিষ্যৎ যাতে সুস্থ আর নিরাপদ হয় এই দোয়া করি, আল্লাহ তার বাবা মাকে এই কষ্ট সহ্য করার শক্তি দিক।একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন, প্রত্যেক মানুষের জীবন প্রেম বা সম্পর্কের চেয়েও বড়। জীবন কখনো রূপকথা নয়—এটি কঠিন, তিক্ত ও নির্মম।নাবিলা আরও লিখেছেন, ‘জীবনের একটি বিশেষ সৌন্দর্য আছে। আর যদি আপনার সন্তান থাকে, তাহলে জীবনের চেয়ে বড় আর কোনো আনন্দ কি চাইবেন? আপনার সন্তানের জন্য বেঁচে থাকুন, তার জন্য লড়ুন এবং তাকে একজন চমৎকার মানুষ হিসেবে বড় হতে দেখুন। জীবন যতই তিক্ত ও নির্মম হোক, হাল ছেড়ে দেওয়া কাজের কথা না।মর্যাদার সঙ্গে বেঁচে থাকা, সব কষ্টের মধ্যেও অনেক বেশি তৃপ্তিদায়ক।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102