সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

রোজা রাখা ‘কঠিন’, বললেন সাবেক ইংল্যান্ড পেসার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২ মার্চ, ২০২৬
সাবেক ইংল্যান্ড পেসার কবির আলী বলেছেন, পবিত্র রমজান মাসে রোজা রেখে দৈনন্দিন কাজ সামলানো ‘কঠিন’, তবে সঠিক প্রস্তুতি ও সচেতনতা থাকলে তা সম্ভব।২০০৩ থেকে ২০০৬ সালের মধ্যে ইংল্যান্ডের হয়ে একটি টেস্ট ও ১৪টি ওয়ানডে খেলেছেন ৪৫ বছর বয়সী এই সাবেক বোলার। সম্প্রতি তিনি কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ারের বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন। খেলোয়াড়ি জীবনের শেষদিকে তিনি এই ক্লাবের হয়ে দুই মৌসুম খেলেছিলেন।বিবিসি রেডিও ল্যাঙ্কাশায়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে কবির আলী বলেন, ‘নিশ্চয়ই এটা (রোজা) কঠিন, তবে আপনি যদি সচেতন থাকেন, তাহলে দিনটা পার করা যায়। সঠিক পরিমাণে তরল গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। আমি সবসময় দই এবং প্রচুর পানি খাওয়ার চেষ্টা করতাম, যাতে সারাদিন শক্তি ধরে রাখা যায়।’তিনি আরো বলেন, ব্যস্ত দিন হলে রোজা রাখা আরো চ্যালেঞ্জিং হয়ে ওঠে।তবে ক্লাবের সহকর্মী কোচ ও খেলোয়াড়রা বিষয়টি বোঝেন এবং সহানুভূতিশীল আচরণ করেন। ‘তারা জানে আপনি রমজান পালন করছেন, তাই অপ্রয়োজনীয় চাপ দেয় না। একই সঙ্গে নিজেকেও দায়িত্বশীল হতে হয়,’ যোগ করেন তিনি।রমজান মাসে বিশ্বের মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন।মাসব্যাপী সিয়াম সাধনার পর চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০ বা ২১ মার্চ উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। এ দিন পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি ও উপহার বিনিময়ের মধ্য দিয়ে উৎসব পালিত হয়।নতুন দায়িত্ব প্রসঙ্গে কবির আলী বলেন, ল্যাঙ্কাশায়ারে তরুণ বোলারদের একটি সম্ভাবনাময় দল রয়েছে। তাদের সঙ্গে কাজ করতে তিনি উচ্ছ্বসিত এবং অভিজ্ঞতা দিয়ে দলকে এগিয়ে নিতে চান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102